কমলগঞ্জে ৫টি মূর্তি ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে ৫টি মূর্তি ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের বাজার লাইনের কালী মন্দিরের ৫টি মূর্তি রাতের আাঁধারে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি। এ ঘটনায় স্থানীয় চা শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

Manual7 Ad Code

আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুনীল কুমার মৃধা জানান, গত শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে আলীনগর চা বাগানের বাজার লাইনের কালি মন্দির এর ৫টি মূ্তি ও ৯ টি পিন্ড ভাংচুর করে দুবৃত্তরা। পরদিন শনিবার বাগানের লোকজন মূর্তি ভাংচুর দেখে চা কগান কর্তৃপক্ষকে খবর দেন।

Manual5 Ad Code

খবর পেয়ে শনিবার সকালে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শণ করেন।

পুলিশ জানায়, কালীমন্দিরের পাশে পরিত্যক্ত স্থানে মূর্তিগুলো ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনাটি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!