সিলেট নগরীতে গণপরিবহন চালুর উদ্যোগ নিচ্ছি : পুলিশ কমিশনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

সিলেট নগরীতে গণপরিবহন চালুর উদ্যোগ নিচ্ছি : পুলিশ কমিশনার

  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

Manual8 Ad Code

সিলেট প্রতিবেদক :: সিলেট নগরীতে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশাগুলোর গলা কাটাভাড়া, যত্রতত্র স্ট্যান্ড, রাতে অনিয়মত্রান্তিক ভাবে সিন্ডিকেট করে ভাড়া বৃদ্ধিতে অতিষ্ঠ নগরবাসী। এছাড়া নগরীতে চুরি ছিনতাইসহ নানা অপরাধে জড়িত অনেক সিএনজির মাধ্যমে নানা অনিয়ম হচ্ছে। এই অনিয়মগুলো দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে চাই আমরা। তাই নগরীতে গণপরিবহন চালুর উদ্যোগ নিচ্ছি। সিএনজিগেুলোকে শৃঙাখলায় ফেরাতে এখন থেকে নগরীর সিএনজিতে তিনজনের বেশি যাত্রী তোলা যাবে না এমন নির্দেশনা দিয়েছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। একই সঙ্গে প্রতিটি সিএনজির সামনে ও পেছনে নিরাপত্তা গ্রিল লাগানো বাধ্যতামূলক করা হয়েছে ও নগরীতে ব্যাটারিত চালিত অটো রিকশা নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।

শনিবার (২৫ অক্টোবর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সিএনজি চালিত থ্রি–হুইলার ও প্যাডেলচালিত রিকশার ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন কমিশনার।

Manual3 Ad Code

সভায় রাজনীতিবিদ, সাংবাদিক প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। সিলেট নগরবাসীর সুবিধার্থে সিএনজি ও রিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণে তারা মতামত দেন।

Manual1 Ad Code

সভায় কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে। এতে চালক ও যাত্রী দু’পক্ষেরই স্বার্থ রক্ষা পাবে।’

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ‘বর্তমানে সিএনজি চলাচলে নানা অনিয়ম হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজিতে নিরাপত্তা গ্রিল স্থাপন বাধ্যতামূলক করা হবে । এছাড়াও আমরা প্রতিনিয়ত ব্যাটারি চালিত অটোরিকশাদের আটক করা হচ্ছে, একটি কথা পরিষ্কার সিলেট নগরীতে ব্যাটারি চালিত অটো রিকশা নিষিদ্ধ। আমরা দ্রুতই নগরীতে গণপরিবহন চালু করার উদ্যোগ নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!