কুলাউড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে সন্ত্রাসী হামলা : ২ ভাই গুরুতর আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

কুলাউড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে সন্ত্রাসী হামলা : ২ ভাই গুরুতর আহত

  • রবিবার, ১ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া প্রতিনিধি ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে মধ্যরাতে একটি বাড়িতে অনধিকার প্রবেশ করে ২ ভাইকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাবরু মিয়া বাদি হয়ে ১২ জনের নামোল্লেখ করে কুলাউড়া থানায় একটি মামলা (নং- ২২) দায়ের করেছেন।

Manual3 Ad Code

মামলার এজহার ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর এলাকার বাবলু মিয়ার সাথে স্থানীয় আকরাম মিয়া গংদের বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছিলো। এমতাবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় আকরাম মিয়া ১২-১৪ জন লোক নিয়ে বাবলুর বসত ঘরে অনধিকারভাবে প্রবেশ করে তাকে এবং তার ছোট ভাই উছাদ মিয়াকে রাম-দা, চাকু ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এসময় তাদের শোর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

এঘটনায় বাবলু মিয়ার ভাই ছাবরু মিয়া বাদি হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (নং- ২২, তাং-৩১/১০/২০২০ইং) দায়ের করেন। মামলার আসামীরা হলেন, মনসুর এলাকার সুন্দর মিয়া (৩২), মীরশংকর এলাকার আকরাম মিয়া (৩২), রিবুল মিয়া (২৮), শামছুল মিয়া (৩৪), শিমুল মিয়া (২৪), তোফায়েল মিয়া (২১), জুবায়েল মিয়া (২৩), সাদ্দাম হোসেন (২৪), আফাং মিয়া (৩৫), আজাদ মিয়া (২৫) এবং ছামরুল মিয়া (২৫)।

Manual3 Ad Code

এব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, আসামীদের আটকে পুলিশের পক্ষ থেকে দফায় দফায় অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন সোর্স লাগানো হয়েছে, খুব শীগ্গিরই তাদেরকে আটক করতে সক্ষম হবো।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!