ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজনগরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজনগরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ 

  • সোমবার, ২ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code
এইবেলা, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::
রাসুলের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজনগরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। উপজেলার সকল কওমি মাদরাসা ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি রাজনগরের ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার ০১ নভেম্বর  দুপুরে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে ফ্রান্সের পন্য বয়কট, কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করণ, বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা জানানে সহ বিভিন্ন দাবী তুলে ধরা হয়।
উপজেলার কেন্দ্রীয় ভাষা শহিদ মিনারের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কলেজ পয়েন্ট এলাকায় গিয়ে দাবী উত্তাপনের মধ্য দিয়ে শেষ হয়।
জামেয়া হেমায়াতুল ইসলাম গড়গাঁও এর প্রিন্সিপাল  আলহাজ্ব ক্বারী শামসুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামিউল উলুম বছর মহল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম তালুকদার, জামেয়া হেমায়াতুল ইসলাম গড়গাঁও র শায়খুল হাদীস মাওলানা শায়খ মুসলেহ উদ্দিন মিরপুরী, মাওলানা হোসাইন আহমদ বাহুবলী, আলহাজ লিলজান বিবি মহিলা মাদরাসার মুহাদ্দিস রাজনগর থানা মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ সিলেটি, মদিনাতুল উলুম দারুস সালাম বানারাই এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা হুসাইন আহমদ, জামেয়া আনওয়ারুল কোরআন রাজনগরের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আরিফ আহমদ চৌধুরী, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আব্দুল মুকিত বানারাই, মাওলানা হাফেজ আব্দুল মুকিতসহ  উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল শিক্ষাসচিব বক্তব্য রাখেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!