কুলাউড়া সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্হাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়া সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্হাপন

  • বুধবার, ১৭ জুন, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্হাপন করা হয়েছে। ১৬ জুন মঙ্গলবার তা স্হাপন করা হয়। ওই দিন সমাজসেবা অধিদপ্তর কতৃর্ক বাস্তবায়িত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তার অংশ হিসাবে ২৩ লক্ষাধিক টাকার চেক ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ থেকে প্রাপ্ত অর্থও বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

এ উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর কার্যক্রম বাস্তবায়নের লক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নেয়।

Manual1 Ad Code

উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মোঃ সাইফুল ইসলাম জানান, দিনব্যাপী কর্মযজ্ঞের শুরুতে সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্হাপন করা হয়। উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী। এসময় কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে উপস্হিত ছিলেন।

পরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ হতে প্রাপ্ত বরাদ্দ থেকে ৩৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জনপ্রতি নগদ ৫ শত টাকা হারে ১৮ হাজার ৩ শত ৪৪ টাকা বিতরণ করা হয়। এদিকে চা-শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় বিকেলে পৃথকভাবে উপজেলার লংলা চা-বাগানে ৩৫০ জন ও সিরাজনগর চা- বাগানে ১১০ জনসহ মোট ৪৬০ জন শ্রমিকের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা হারে মোট ২৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে উপস্হিত ছিলেন টিলাগাঁও ইউপির চেয়ারম্যান আব্দুল মালিক, ব্রাক্ষনবাজার ইউপির চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, সহকারী অধ্যাপক এ কে এম শাহজালাল, শিক্ষক সোহেল আহমদ প্রমূখ উপস্হিত ছিলেন।

উল্লেখ্য,পর্যায়ক্রমে উপজেলার ১৯টি চা-বাগানের ৩ হাজার ৭ শত ৩৫ জন শ্রমিকের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হবে বলে সূত্রে জানা গেছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews