অপরাধ দমনে পুলিশকে সহায়তা করুন- ওসি, বড়লেখা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

অপরাধ দমনে পুলিশকে সহায়তা করুন- ওসি, বড়লেখা

  • মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে তালিমপুর ইউনিয়নের কানুনগো বাজারে এ সভার আয়োজন করে।

Manual5 Ad Code

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। কানুনগো বাজার বণিক সমিতির সাবেক উপদেষ্টা গীতেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনিষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও তালিমপুর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা রুহুল আমিন, ইউপি সদস্য এনামুল হক, সঞ্জিব দাস, ছালেহ আহমদ, বণিক সমিতির দপ্তর সম্পাদক ফাহিম আহমদ প্রমূখ।

সভায় থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা চান। তিনি এসব অপরাধ দমনে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!