বিজিবির অভিযান- আড়াই টন ভারতীয় পেঁয়াজসহ পিকআপ ভ্যান আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

বিজিবির অভিযান- আড়াই টন ভারতীয় পেঁয়াজসহ পিকআপ ভ্যান আটক

  • শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বিজিবি-৫২ (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের আওতাধীন গজুকাটা বিওপির একটি বিশেষ টহলদল শনিবার সকালে অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলার দুবাগ মোড় এলাকা থেকে ৩ লক্ষাধিক টাকা মূল্যের আড়াই টন ভারতীয় অবৈধ পেঁয়াজসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে।

বিজিবির বিশেষ অভিযানের খবরে পাচারকারি ও পিকআপ চালক পালিয়ে যায়। বিকেলে বিজিবি অবৈধ পেঁয়াজসহ পিকআপ ভ্যান কাষ্টমসে জমা দিয়েছে।

Manual5 Ad Code

বিজিবি জানিয়েছে, ভারতীয় অবৈধ পেঁয়াজের একটি চালান যাওয়ার গোপন সংবাদে শনিবার সকালে বিজিবি গজুকাটা বিওপির একটি টহলদল বিশেষ অভিযানে নামে। সকাল আনুমানিক সাড়ে আট ঘটিকার দিকে সীমান্ত হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বিয়ানীবাজার দুবাগ মোড় নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় বিজিবি সদস্যরা ২ হাজার ৫শ’ কেজি ভারতীয় অবৈধ পেঁয়াজবাহী একটি পিকআপ জব্দ করে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, উক্ত ভারতীয় পেঁয়াজের সিজার মূল্য প্রায় ৩ লাখ টাকা এবং পিকআপটির সিজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!