বিয়ানীবাজারে বিজিবির অভিযানে অবৈধ কাঠভর্তি ট্রাক জব্দ, গ্রেফতার ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে অবৈধ কাঠভর্তি ট্রাক জব্দ, গ্রেফতার ২

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বিজিবি-৫২ (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের আওতাধীন বড়গ্রাম বিওপির টহল বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিশেষ অভিযান চালিয়ে ৪৪৭ ঘনফুট অবৈধ কাঠভর্তি একটি ট্রাক ও ২টি মোবাইল ফোন জব্দ করেছে। এসময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিজিবি। বিয়ানীবাজার উপজেলার দুবাগমোড় এলাকায় বিজিবি এই বিশেষ অভিযান চালিয়েছে।

Manual7 Ad Code

আটককৃতরা হচ্ছে- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সাসকান্দর গ্রামের আনসার আলীর ছেলে মো. আব্দুর রহিম (৪২) ও রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে মো. খোকন (৪০)।

Manual5 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিজিবির বিশেষ অভিযানে প্রায় পৌনে ৭ লাখ টাকা মূল্যের অবৈধ কাঠ, অবৈধ কাঠবাহী ট্রাক ও দুইটি মোবাইল জব্দ করা হয়েছে। এসময় পাচারকাজে সম্পৃক্ততার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!