বিয়ানীবাজারে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরার চালান জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

বিয়ানীবাজারে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরার চালান জব্দ

  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিশেষ টহল বাহিনী শনিবার দুপুরে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের প্রায় সাড়ে ৫ টন অবৈধ ভারতীয় জিরার চালান আটক করেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় চোরাকারবারিরা অবৈধ জিরার চালান ফেলে পালিয়ে যায়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Manual6 Ad Code

জানা গেছে, বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর সড়ক ভারতীয় অবৈধ পণ্য চোরাচালানের ট্রানজিট রোডে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই এই রোড দিয়ে ভারতীয় অবৈধ পণ্য স্মাগলিং হচ্ছে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদের নেতৃত্বে বিশেষ টহল বাহিনী সীমান্ত হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বিয়ানীবাজারের দোবাগ ইউনিয়নের শেওলা ব্রীজ নামক স্থান থেকে ৫৪৪৫ কেজি ভারতীয় অবৈধ জিরা জব্দ করে। উক্ত অবৈধ জিরার বাজার মূল্য ৮১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। বিজিবির অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা জিরার চালান ফেলে পালিয়ে যায়।

Manual4 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ প্রায় কোটি টাকার অবৈধ ভারতীয় জিরার চালান জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!