কুলাউড়ার পৃথিমপাশায় প্রতিপক্ষের উপর হামলা চেষ্টা : থানায় অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার পৃথিমপাশায় প্রতিপক্ষের উপর হামলা চেষ্টা : থানায় অভিযোগ

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ইটাউরি গ্রামে ২৩ নভেম্বর রোববার বিকেলে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে এক নিরীহ ব্যক্তির বাড়িতে হামলা চালায়। এঘটনায় ইটাউরি গ্রামের জাবেদুল ইসলাম (৩৩) কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২৩ নভেম্বর বিকেল আনুমানিক ৪টায় ইটাউরি গ্রামের আবু তাহির (৫০), তার পুত্র নাজিম মিয়া (২০), বাচ্চু মিয়ার পুত্র রুকন মিয়া (৩৫), গোলাম মোস্তফার পুত্র খালেদ মোস্তফা জিল্লুর (৫০), গিয়াস মিয়ার পুত্র হাসিম মিয়া (৩০) রইছ উদ্দিনের পুত্র রেদোয়ান মিয়া (৩০), মৃত তারা মিয়ার পুত্র লিজু আহমদ (২৫) এরা সবাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। পূর্ববিরোধের জের ধওে ঘটনার দিন বিকেলে পূর্বপরিকল্পপনা অনুযায়ি আবুতাহিরের নেতৃত্বে তার সহযোগিরা কথা কাটাকাটির জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র ধারালো দা, লাঠিসোটা নিয়ে জাবেদুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং জাবেদুল ইসলাম ৯৯৯ কল দিলে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে ছুটে যায়। এতে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঘটনার পর আবু তাহেরের ছেলে আবু আইয়ুব আনসারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জাবেদুল ইসলামের ছবি ব্যবহার করে সম্মানহানীকর মন্তব্য লেখেন। সন্ত্রাসীরা আমাকে ও আমার পরিবারকে মারধরসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এমতাবস্থায় জাবেদুল ইসলাম পরিবার ও জীবনের নিরাপত্তা চেয়ে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Manual3 Ad Code

কুলাউড়া থানার এসআই আলিম জানান, বিষয়টি তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!