বড়লেখায় নাগরিক সমন্বয় প্রকল্পের পাবলিক টাউন হল সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় নাগরিক সমন্বয় প্রকল্পের পাবলিক টাউন হল সভা

  • সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দিনিব্যাপি অনুষ্ঠিত হয়ে গেল সেবাগ্রহীতা ও সরকারি-বেসরকারি সেবাপ্রদানকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের এক ভিন্ন সেতুবন্ধন।

Manual4 Ad Code

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রচেষ্টা’ কর্তৃক আয়োজিত, ডিনেট এবং সিভিক এনগেজমেন্ট ফান্ডের সহযোগিতায় নাগরিক সমন্বয় প্রকল্পের এ্যানুয়াল পাবলিক টাউন হল মিটিংয়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সেবাগ্রহীতা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নানা সমস্যা ও জনদুর্ভোগ তুলে ধরে এসবের সমাধান প্রত্যাশা করেন। সেবাপ্রদানকারি সরকারি দপ্তরের কর্মকর্তারা সমস্যগুলো নোট করেন এবং তা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় বিভিন্ন সিএসও/সিবিও প্রতিনিধি, এলজিআই প্রতিনিধি, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, স্থানীয় কৃষক সংগঠনের সদস্য, সাধারণ নাগরিক, স্কুল শিক্ষকসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সকল ক্ষেত্রে সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নমূলক কাজে জন অংশগ্রহন বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয় এবং সাধারণ মানুষকে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদমূখি হওয়ার অহ্বান জানানো হয়।

Manual1 Ad Code

 

‘প্রচেষ্টা’ নাগরিক সমন্বয় প্রকল্পের উপজেলা সমন্বয়কারি হামিদুল ইসলামের সঞ্চালনায় এ্যানুয়াল পাবলিক টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। তিনি টাউন হল মিটিংয়ে আগত নাগরিকবৃন্দের স্থানীয় সমস্যার কথা শুনেন এবং সরকারি বিভিন্ন দপ্তরের সেবা প্রদানের নিয়ম-কানুন ও সীমাবদ্ধতা তোলে ধরেন এবং মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। স্বাগত বক্তব্য দেন নাগরিক সমন্বয় প্রকল্পের (ডিনেট) প্রজেক্ট ম্যানেজার আসিফ আহমেদ তন্ময়।

Manual3 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মঈন উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, নাগরিক সমন্বয় প্রকল্পের প্রজেক্ট অফিসার সাদিয়া আফরিন প্রমা, প্রজেক্ট অফিসার (ফিল্ড) সিরাজুস সালেকিন রাজিব। উপস্থিত ছিলেন প্রচেষ্টার ফাইন্যান্স ম্যানেজার নূরুল আমিন রিপন, নাগরিক সমন্বয় প্রকল্পের এফও সাবিকুন নাহার প্রীতি প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!