কুলাউড়ায় সিএনজি অটোরিক্সা ও ব্যাটারি চালিত অটোরিক্সার বিরোধ নিষ্পত্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

কুলাউড়ায় সিএনজি অটোরিক্সা ও ব্যাটারি চালিত অটোরিক্সার বিরোধ নিষ্পত্তি

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলায় সিএনজি অটোরিক্সা ও ব্যাটারি চালিত অটোরিক্সার মধ্যকার বিরোধ নিষ্পত্তি হয়েছে। ০৫ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমেদ সলমানের হস্তক্ষেপে শান্তিপূর্ণ সমাধান হয়। রাত থেকেই শহরে অটোরিক্সা চলাচলের জন্য উভয়পক্ষ সম্মত হয়।

Manual8 Ad Code

বৈঠকে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম কাওছার দস্তগীর, কুলাউড়া পৌরসভার মেয়র শফিউল আলম ইউনুছ ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান। এছাড়া সিএনজি অটোরিক্সার পক্ষে উপজেলা সভাপতি আলী হোসেন জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সোহাগ মিয়াসহ ৫ শ্রমিক নেতা এবং ব্যাটারি চালিত অটোরিক্সার সভাপতি ইসলাম উদ্দিন আকাশ ও সাধারণ সম্পাদ ছদরুল আলমসহ ৫জন শ্রমিক নেতা উপস্থি ছিলেন।

সভায় বৃহস্পতিবার রাত থেকে গাড়ী চালু করার সিদ্ধান্ত হয়। কুলাউড়া শহরে আড়াইশত ব্যাটারিচালিত অটোরিক্সা চলবে। শহরে সিএনজি অটোরিক্সা রাস্তার পাশে একলাইনে রাখার সিদ্ধান্ত হয়। স্ব স্ব অবস্থানে নিয়মনীতি মেনে সহনশীল আচরণ করে গাড়ী চালানোর নির্দেশ দেয়া হয়। উভয় সংগঠনের বেশি ক্ষতিগ্রস্থ গাড়ী মালিকদের উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।

Manual2 Ad Code

এব্যাপারে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান জানান, বিষয়টি রোববার নিষ্পত্তি করার কথা ছিলো। কিন্তু জনদূর্ভোগের কথা বিবেচেনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হয়। বিষয়টি উভয়পক্ষ মেনে নিয়েছে।

Manual8 Ad Code

উল্লেখ্য, বুধবার ০৪ নভেম্বর কুলাউড়া শহরে সিএনজি অটোরিক্সা ও ব্যাটারিচালিত অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে কুলাউড়া শহর। এরই ধারাবহিকতায় বৃহস্পতিবার শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। এমনকি বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। সবচেয়ে বেশি দূর্ভোগের শিকার হন প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে আসা মানুষ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!