কুলাউড়ার জয়ন্ডীতে খালিক-ছায়েরা একাডেমির যাত্রা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১

কুলাউড়ার জয়ন্ডীতে খালিক-ছায়েরা একাডেমির যাত্রা শুরু

  • বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় খালিক-ছায়েরা একাডেমির যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব কামারকান্দি (মেরিনা সাইনবোর্ড) এলাকায় এই একাডেমির শুভ উদ্বোধন করা হয়।

Manual2 Ad Code

উদ্বোধনপূর্বক আলোচনাসভা শেষে একাডেমির শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম। এসময় একাডেমির শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুর সভাপতিত্বে এবং কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক কামাল আহমদের সঞ্চালনায় উদ্বোধনপূর্বক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম।

Manual2 Ad Code

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, লংলা আধুনিক মহা বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিলন বৈদ্য, গিয়াসনগর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তৈয়বুর রহমান, জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান, সাবেক আহ্বায়ক আব্দুল গফ্ফার চৌধুরী, একাডেমির প্রতিষ্ঠাতা সাবেক মেম্বার আব্দুল খালিক, সাংবাদিক আবদুল আহাদ, বিন্দু ম্যাগাজিনের সম্পাদক সিরাজুল আলম জুবেল, জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন আহমদ প্রমুখ।

একাডেমির সার্বিক দিক তুলে শুভেচ্ছা বক্তব্য দেন অত্র একাডেমির প্রিন্সিপাল আজিজুর রহমান এবং অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সহকারী শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম মাওলানা গিলমান আহমদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়চন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মো: নুর মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রাজন আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাবেদ আহমদ, রিপন আহমদসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। পরে বিশেষ মোনাজাত শেষে ফিতা কেটে একাডেমির শুভ উদ্বোধন করা হয়।

Manual5 Ad Code

এক প্রতিক্রিয়ায় একাডেমির পরিচালক, ফ্রান্স প্রবাসী ইঞ্জিনিয়ার বাবুল আহমদ মুঠোফোনে জানান, এই একাডেমিতে জেনারেল সকল বিষয়ের পাশাপশি কম্পিউটার, ইংরেজি ও আরবী শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে। উচ্চ শিক্ষিত, স্মার্ট এবং পরীক্ষিত শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করা হবে। একটি আধুনিক একাডেমিতে রুপান্তরের জন্য সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে এই একাডেমিকে উচ্চ বিদ্যালয় পর্যায়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এজন্য তিনি এলাকাবাসীর দোয়া ও আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews