সেলিম আহমদ কুলাউড়া উপ‌জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সেলিম আহমদ কুলাউড়া উপ‌জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

  • রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

Manual1 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি ম‌ডেল উচ্চ বিদ‌্যালয়ের ইং‌রে‌জি বিষ‌য়ের শিক্ষক মো. সেলিম আহমদ কুলাউড়া উপ‌জেলার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, প‌রিবার সহ ও স্থানীয় শিক্ষানুরাগীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মো. সেলিম আহমদ, দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ইংরেজি শিক্ষায় তাঁর উদ্ভাবনী পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীবান্ধব আচরণ এবং নিয়মিত মূল্যায়ন কার্যক্রম তাঁকে একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীরা জানান, মো. সেলিম আহমদের এই স্বীকৃতি শিক্ষাঙ্গনে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশেও তাঁর অবদান প্রশংসনীয়। কুলাউড়া উপ‌জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. সেলিম আহমদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানোন্নয়নে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!