সুজন মৌলভীবাজার জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

সুজন মৌলভীবাজার জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান

  • সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার ::

গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের লক্ষে কাজ করা সংগঠন সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ এর নবনির্বাচিত মৌলভীবাজার জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার রাতে মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হলে সংগঠনের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও সংগঠক ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে ও সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাট্য ব্যাক্তিত্ব রুহেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে সংগঠনের কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও প্রাণবন্ত করতে নিজেদের মতামত ও পরামর্শ তোলে ধরেন এবং তা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Manual1 Ad Code

নেতৃবৃন্দ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে মুখোমুখী অনুষ্ঠান, কেন্দ্রীয় নানা কর্মসূচীসহ জেলার চারটি সংসদীয় আসনে অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভোটের কার্যক্রমে নিরপেক্ষ থেকে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual2 Ad Code

কেন্দ্রীয় কমিটি অনুমোদীত ত্রীবার্ষিক মেয়াদী মৌলভীবাজার জেলার কার্যকরি কমিটি যতাক্রমে- সভাপতি ডা. ছাদিক আহমদ, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন,অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, দিপেন্দ্র ভট্টাচার্য। সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরী,সহ-সাধারণ সম্পাদক ,কাউছার ইকবালও মু.ইমাদ উদ দীন। কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো: শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ বাপ্পি। সদস্য: জহর লাল দত্ত, অধ্যাপক শাহ্ আব্দুল ওদুদ, এস এম উমেদ আলী, মো: আজাদুর রহমান, নজরুল ইসলাম মুহিব, মোনায়েম খাঁন, সৈয়দ মাহমুদ আলী,আজিজুল ইসলাম, প্রনীত রঞ্জন দেবনাথ, মাওলানা মাহফুজুল ইসলাম, জিতু তালুকদার, মোহন আহমদ, পূর্ণেন্দু দাশ পবিত্র, আব্দুল গফফার জনি, দুরুদ আহমদ, আল-আমিন, সুফিয়া সুলেমান কলি, মাহবুর রহমান রাহেল,মবশি^র আলী, খিজির মো: জুলফিকার।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!