কুলাউড়ায় রেড জোন ঘোষিত তিন এলাকা লকডাউন! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় রেড জোন ঘোষিত তিন এলাকা লকডাউন!

  • বুধবার, ১৭ জুন, ২০২০

Manual8 Ad Code

আবদুল আহাদ ::

কুলাউড়ায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বিবেচনায় বিভিন্ন এলাকাকে রেড, ইয়োলো ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়া পৌরসভা এবং ২টি ইউনিয়নের তিনটি এলাকাকে রেড জোন ঘোষণার পর লকডাউন করেছে উপজেলা প্রশাসন। রেড জোন কৃত এলাকায় পুলিশ, স্কাউট্স সদস্য, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীরা বাঁশের ব্যারিকেডে দায়িত্ব পালন করছেন।

Manual3 Ad Code

বুধবার ১৭ জুন বিকেল ৪ ঘটিকা থেকে কুলাউড়া পৌরসভার মাগুরা আবাসিক এলাকা, বরমচাল ইউনিয়নের নন্দনগর গ্রাম এবং কাদিপুর ইউনিয়নের মনসুর আংশিক এলাকায় বাঁশের ব্যারিকেড দিয়ে প্রশাসনের পক্ষ থেকে রেড জোন এলাকা চিহিৃত করে লকডাউন কার্যকর করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী। এসব এলাকার বাসিন্দাদের কেউ বাইরে যেতে বা বাইরে থেকে কেউ এ জোনের ভেতরে প্রবেশ করতে পারবে না। এ জোনের দোকানপাট, বিপণিবিতান, সরকারি-বেসরকারি কার্যালয় সব বন্ধ থাকবে। এছাড়া কৃষি পণ্যেবাহী যানবাহন, জরুরী সেবা ব্যতিত সর্বসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

লকডাউন কার্যকরের সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ মো. ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, বরমচাল ইউপির চেয়ারম্যান আব্দুল আহবাব শাহজাহান, পৌরসভার কাউন্সিলর তানভীর আহমদ শাওন প্রমুখ।

Manual8 Ad Code

প্রশাসন সুত্রে জানা যায়, কুলাউড়ায় রেড জোনে রয়েছে, পৌরসভা এবং বরমচাল ইউনিয়ন। ইয়োলো জোনে রয়েছে উপজেলার জয়চণ্ডী, ব্রাহ্মণবাজার, কাদিপুর ও হাজীপুর ইউনিয়ন। গ্রিন জোনে রয়েছে উপজেলার ভূকশিমইল, ভাটেরা, কুলাউড়া সদর, রাউৎগাঁও, টিলাগাঁও, কর্মধা, পৃথিমপাশা ও শরীফপুর ইউনিয়ন।

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুুতি নেওয়া হয়েছে। জরুরী প্রয়োজনে লোকজনদের সেবা দিতে হটলাইন সার্বক্ষণিক চালু থাকবে। প্রয়োজনে রেডজোনে আওতাভুক্ত দরিদ্র পরিবারে খাদ্য ও আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। সরকারি ৪১ মেট্রিক টন চাল মজুদ আছে। তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় রেড জোন বাস্তবায়নে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউট্স ও স্বেচ্ছাসেবীরা কাজ করবেন।

উলে­খ্য, কুলাউড়া উপজেলা থেকে এ পর্যন্ত সংগ্রহীত ৬২৪ টি স্যাম্পুলের রিপোর্টে ৫৩ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এরমধ্যে ৯ জন সুস্থ হয়েছেন এবং বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!