কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষ পেল শুভসংঘের উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষ পেল শুভসংঘের উপহার

  • বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি ও গাজীপুর চা বাগানের সুবিধাবঞ্চিত ৬০ জন চা-শ্রমিক ও তাদের সন্তানদের মাঝে শীতবস্ত্র (হুডি ও কম্বল) বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার বন্ধুরা। এছাড়া কুলাউড়া পৌর শহর, কুলাউড়া সদরসহ বিভিন্ন এলাকায় আরো ৭০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতের কাপড় পেয়ে মুখে হাসি ফুটেছে চা-শ্রমিক সন্তানদের মাঝে।

Manual4 Ad Code

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে এগোরটায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের প্রথম পর্বে কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল ও শুভসংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন শুভসংঘের প্রধান উপদেষ্ঠা অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক সুফিয়ান আহমেদ, শুভসংঘের সদস্য ও সাংবাদিক মহি উদ্দিন রিপন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. রজত কান্তি ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আর্ত মানবতার সেবায় দেশ ও জাতির কল্যাণে বসুন্ধরা শুভসংঘ যেভাবে কাজ করছে সেটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে। শুভসংঘ সমাজের তৃণমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের খোঁজে বের করে তাদের পাশে সকল ধরণের সহযোগিতার হাত প্রসারিত রেখেছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়া শুভসংঘের বন্ধুরা দরিদ্র লোক ও চা বাগানের শ্রমিকদের ছোট্ট শিশুদের মাঝে উষ্ণতার পরশ দিতে শীতবস্ত্র উপহার দিচ্ছে। এ ধরণের আয়োজন অন্যান্য সংগঠনদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

Manual3 Ad Code

দুপুর সাড়ে বারোটায় গাজীপুর চা-বাগানে দ্বিতীয় পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল। এসময় সমাজকর্মী রিফাত চৌধুরীসহ শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। তৃতীয় পর্বে দুপুর দেড়টায় কালিটি চা-বাগানে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিলের সভাপতিত্বে ও শুভসংঘের সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, কবি ও সাংবাদিক সঞ্জয় দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য দেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম, কালিটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ দাস অলমিক, সাংবাদিক মহি উদ্দিন রিপন, লক্ষীপুর হলিক্রস স্কুলে শিক্ষক দিলীপ দাস, চা শ্রমিক নেতা দয়াল অলমিক প্রমুখ। এসময় শুভসংঘের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শুভসংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম রুমেল, মো. ময়জুল ইসলাম, আব্দুল মুন্তাকিম ফাহিম, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জাহান, অর্থ সম্পাদক মিফতা আহমেদ রাফি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আরিবা জান্নাত আনিকা, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আরিফুল ইসলাম খানসহ শুভসংঘের সদস্যরা।

কালিটি চা-বাগানে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষক সঞ্জয় দেবনাথ বলেন, বসুন্ধরা শুভসংঘ যেভাবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমাদের প্রত্যন্ত এলাকার চা-বাগানে এসে শুভসংঘের বন্ধুরা শীতবস্ত্র বিতরণ করে শ্রমিক সন্তানদের পাশে এসে দাঁড়িয়েছে তা আসলে মানবতার বহিঃপ্রকাশ। শুভসংঘের কার্যক্রম কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে চা জনগোষ্ঠীর লোক।

কালিটি চা-বাগানের বাসিন্দা মাইকেল অলমিক, সুরভী অলমিক, স্বাধীন রায়, রুমি কর্মকার, মনিকা দাস, শান্তনা দাস, সংগ্রাম অলমিক, রনজিত রায়, টুনি দাস, প্রশান্ত দাস, সোনালী অলমিক, ইমন দাস। তারা সবাই স্থানীয় বাগানসহ বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থী। তারা সবাই শুভসংঘের উপহার শীতের হুডি পেয়ে জানায়, কুলাউড়ার মধ্যে কালিটি চা-বাগানের শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের পরিবারের সদস্যরা শ্রমিকের কাজ করে কোনমতে সংসার চালান। গরমের কাপড় ঠিকমত কিনতে পারেন না। মাঝে মাঝে আমরা আমাদের মা-বাবার চাদরটা গায়ে পরিধান করি। কিন্তু এবার শুভসংঘ আমাদের সবাইকে শীতের হুডি ও আমাদের মা-বাবাকে শীতবস্ত্র কম্বল দিয়েছে সেজন্য আমাদের খুবই খুশি লাগছে। এবার আমরা শীতের কষ্ট থেকে রেহাই পাবো। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!