রাজনগরে স্বামীর সাথে ঝগড়া করে এক সন্তানের জননীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে স্বামীর সাথে ঝগড়া করে এক সন্তানের জননীর মৃত্যু

  • সোমবার, ৯ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, রাজনগর ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। সোমবার ০৯ নভেম্বর উপজেলার টেংরা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মিনাল কান্তি দেবের বাড়িতে এঘটনা ঘটে।

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে উপজেলার টেংরা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মতিলাল দেবের ছেলে মিনাল কান্তি দেবের সাথে একই ইউনিয়নের টেংরা গ্রামের বিষ্ণুপদ দাসের মেয়ে সঞ্চিতা রাণী দাসের (২১) বিয়ে হয়। তাদের সংসারে ১১ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার কয়েক ঘন্টা পর ফ্যানের সাথে সঞ্চিতার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি রাজনগর থানার পুলিশকে খবর দিলে তারা গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Manual6 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, সকালে স্বামীর সাথে সঞ্চিতার ঝগড়া হয়। পরে সকাল ১০ টার দিকে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!