সুজনের কুলাউড়া উপজেলা কমিটি গঠন : সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক মাহফুজ শাকিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

সুজনের কুলাউড়া উপজেলা কমিটি গঠন : সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক মাহফুজ শাকিল

  • শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

Manual1 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
 ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগানকে ধারণ করে গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার ও সুশাসনের লক্ষে কাজ করা সংগঠন সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ কুলাউড়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় কুলাউড়ার এক অভিজাত রেষ্টুরেন্টে কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় সুজনের উপজেলা কমিটির সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক সুজনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি, সাংবাদিক ও সংগঠক ডা. ছাদিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজনের জেলা কমিটির সহ-সভাপতি, বাংলাভিশন ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাধারণ সম্পাদক ও নাট্য ব্যক্তিত্ব রুহেল আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, সহ-সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, প্রচার সম্পাদক ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মো. শাহজাহান মিয়া।
আলোচনা সভা শেষে দৈনিক যুগান্তর কুলাউড়া প্রতিনিধি মো. আজিজুল ইসলামকে সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি মো. মাহফুজুর রহমান (মাহফুজ শাকিল) কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করেন সুজনের জেলা সভাপতি ডা. ছাদিক আহমদ। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফখর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কালবেলার কুলাউড়া প্রতিনিধি মো. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ সমাজকর্মী মো. আব্দুল মজিদ, নির্বাহী সদস্য ব্যবসায়ী হারুন আহমদ, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক মো. মানজুরুল হক, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ, মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি মো. আলাউদ্দিন কবির, আইনজীবি মো. এবাদুর রহমান, মানবকণ্ঠের কুলাউড়া প্রতিনিধি জসিম চৌধুরী, সাংবাদিক এইচ ডি রুবেল, আজকের দপর্ণের কুলাউড়া প্রতিনিধি নাজমুল বারী সোহেল, কান্ট্রি টুডের কুলাউড়া প্রতিনিধি একেএম জাবের, যায়যায়দিনের কুলাউড়া প্রতিনিধি আব্দুল আহাদ, ব্যবসায়ী শাকির আহমদ, সমাজকর্মী ও সংবাদকর্মী জিয়াউল হক জিয়া, আশরাফুল ইসলাম জুয়েল, বশির আল ফেরদাউস, সাইফুল ইসলাম সিদ্দিকী, আশিকুল ইসলাম বাবু, মো. ময়জুল ইসলাম ও আব্দুল মুন্তাকিম ফাহিম। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!