বড়লেখায় দিন-দুপুরে দেকানে দুর্ধর্ষ চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দিন-দুপুরে দেকানে দুর্ধর্ষ চুরি কুড়িগ্রামের দূর্গম চরে ছিন্নমূল মানুষের মাঝে বাংলাদেশি প্রবাসী সংগঠন বাফলা’র কম্বল বিতরণ নির্বাচনে নিরাপত্তায় ৫২ ব্যাটালিয়নের ১২.৫ প্লাটুন বিজিবি মোতায়েন- পর্যবেক্ষণে থাকছে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা কুলাউড়ায় জামায়াত আমির ডাঃ শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মিছিল কুলাউড়ায় ধানের শীষের সমর্থনে মহিলা দলের মিছিল ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত সুজনের কুলাউড়া উপজেলা কমিটি গঠন : সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক মাহফুজ শাকিল নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ১২ তারিখের নির্বাচনে প্রধানমন্ত্রী পাবে কুলাউড়া – ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলী

বড়লেখায় দিন-দুপুরে দেকানে দুর্ধর্ষ চুরি

  • শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনীর মদিনা ভেরাইটিজ স্টোরে শুক্রবার দিন-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের স্বত্তাধিকারি আব্দুল আজিজ দোকান বন্ধ করে জুম্মার নামাজে গিয়েছিলেন। এই ফাঁকে চোরোর দোকানের সাটার খুলে নগদ টাকা, মোবাইল ফোন-সহ প্রায় সাড়ে তিনলাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

জানা গেছে, ব্যবসায়ি ও সমাজকর্মী আব্দুল আজিজ শুক্রবার দুপুর একটার দিকে দোকানের সাটার বন্ধ করে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে দেড়টার দিকে দোকানে ফিরে দেখেন সাটার খোলা, ক্যাশ বাক্স ভাঙ্গা। তল্লাশি করে দেখেন ক্যাশবাক্সে রেখে যাওয়া ৬৫ হাজার টাকা, একটি স্মার্ট ফোন, ৬টি বাটন ফোন-সহ প্রায় দেড়লাখ টাকার মালামাল নেই।

Manual2 Ad Code

ব্যবসায়ি আব্দুল আজিজ জানান, স্টেশনারি ব্যবসার সাথে তিনি মোবাইল ফোনে রিচার্জেরও ব্যবসা করেন। প্রতিদিন নামাজের সময় সাটার বন্ধ করে তিনি নামাজে যান। অতীতে কোনো দিন এধরণের ঘটনা ঘটেনি। জুম্মার নামাজ শেষ করে দোকানে গিয়ে দেখেন সাটার খোলা ও ক্যাশ বাক্স ভাঙ্গা। নগদ টাকা ও বিভিন্ন অপারেটরের রিচার্জের ৭টি ফোনসেট নেই। এব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

ওসি মো. মুনরুজ্জামান খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ফোটেজ সংগ্রহের মাধ্যমে চোর সনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!