ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫১৯ প্রার্থী ঋণগ্রহীতা, শীর্ষে বিএনপি – সুজন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫১৯ প্রার্থী ঋণগ্রহীতা, শীর্ষে বিএনপি – সুজন

  • শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

এইবেলা প্রতিবেদক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের একটি বড় অংশই ঋণগ্রহীতা বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির তথ্যমতে, এবারের নির্বাচনে অংশ নেওয়া মোট ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা, যা মোট প্রার্থীর ২৫ দশমিক ৬২ শতাংশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুজন আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

সুজন জানায়, ঋণগ্রহীতা প্রার্থীদের মধ্যে পাঁচ কোটি টাকার বেশি ঋণ রয়েছে এমন প্রার্থীর সংখ্যা ৭৫ জন। যা মোট ঋণগ্রহীতা প্রার্থীর ১৪ দশমিক ৪৫ শতাংশ। সবচেয়ে বেশি ঋণগ্রহীতা প্রার্থী রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর। দলটির ১৬৭ জন প্রার্থী ঋণগ্রহীতা। যা মোট ঋণগ্রহীতা প্রার্থীর ৩২ দশমিক ১৭ শতাংশ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীর হার কিছুটা কমেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীর হার ছিল ২২ দশমিক ৮৩ শতাংশ। এবারের নির্বাচনে তা কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৯৩ শতাংশে।

সুজনের সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রার্থীদের আর্থিক তথ্য উপস্থাপন করেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।

Manual7 Ad Code

সুজনের তথ্যে দেখা যায়, এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রায় অর্ধেকই স্বল্প আয়ের। মোট প্রার্থীর মধ্যে ৮৩২ জনের বার্ষিক আয় ৫ লাখ টাকার নিচে, যা শতকরা হিসাবে ৪১ শতাংশ। অন্যদিকে, এক কোটি টাকার বেশি আয় রয়েছে এমন প্রার্থীর সংখ্যা ৯৫ জন।

আয়ের ভিত্তিতে প্রার্থীদের শ্রেণিবিন্যাসে দেখা যায়, ৭৪১ জন প্রার্থীর আয় ৫ লাখ থেকে ২৫ লাখ টাকার মধ্যে। ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা আয় করেন ১৩২ জন। ৫০ লাখ থেকে ১ কোটি টাকা আয় রয়েছে ৭১ জন প্রার্থীর। তবে হলফনামায় আয়ের ঘর পূরণ করেননি এমন প্রার্থীর সংখ্যা ১৫৫ জন।

Manual4 Ad Code

সুজনের তথ্যমতে, বছরে এক কোটি টাকার বেশি আয় করা প্রার্থীদের মধ্যে ৫১ জন বিএনপির। এছাড়া ২৫ জন স্বতন্ত্র এবং ৫ জন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রয়েছেন।

বিশ্লেষণে আরও দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে এক কোটি টাকার বেশি আয়কারী প্রার্থী এবং ৫ লাখ টাকার কম আয়কারী প্রার্থীর হার কমেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে এ হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৭৭ শতাংশ এবং ৪৫ শতাংশ। এবারের নির্বাচনে তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৯ শতাংশ এবং ৪১ শতাংশে।

নির্বাচনে শীর্ষ আয়কারীদের তালিকাও প্রকাশ করেছে সুজন। এ তালিকায় ছয়জন বিএনপি মনোনীত প্রার্থী, তিনজন স্বতন্ত্র এবং একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রয়েছেন।

তালিকার শীর্ষে রয়েছেন কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। তার বার্ষিক আয় প্রায় ৬০ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছেন টাঙ্গাইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুল ইসলাম, যার বার্ষিক আয় প্রায় ৪০ কোটি টাকা। তৃতীয় অবস্থানে আছেন লক্ষ্মীপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী। তার বার্ষিক আয় প্রায় ১৯ কোটি টাকা।

Manual3 Ad Code

চতুর্থ অবস্থানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, যার আয় ৯ কোটি টাকার বেশি। পঞ্চম অবস্থানে রয়েছেন টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর, যার আয় ৮ কোটি টাকার বেশি।

তালিকায় থাকা অন্য প্রার্থীরা হলেন- কক্সবাজার-১ আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ, কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থী মো. জসীম উদ্দিন, নেত্রকোনা-১ আসনের বিএনপির প্রার্থী কায়সার কামাল, চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী এবং কুমিল্লা-৭ আসনের বিএনপির প্রার্থী রেদোয়ান আহমেদ। তাদের সবার বার্ষিক আয় চার কোটি থেকে সাড়ে ছয় কোটি টাকার মধ্যে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!