মৌলভীবাজার-১ আসন প্রথমবার সংসদ সদস্য পেল জুড়ীবাসী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিক্ষকের বিদায় সংবর্ধনা- যেখানে গুনের সমাদর নেই সেখানে গুণীর জন্ম হয় না -সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান মৌলভীবাজার-১ আসন প্রথমবার সংসদ সদস্য পেল জুড়ীবাসী মৌলভীবাজার-১ আসন জামানত হারালেন ৪ সংসদ সদস্যপ্রার্থী ভালোবাসা দিবস : এক অন্ধ আর পাগলীর ভালোবাসাময় ২৫ বছর কমলগঞ্জে সড়কের পাশ থেকে কেটে নেয়া ৯টি গাছ উদ্ধার করলো বন বিভাগ স্বার্থবাজদের ভীড় থেকে সতর্ক থাকার দা‌বি সুনামগঞ্জ–৫ আসন বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে মিলন নিবা‌চিত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) : সিলেট বিভাগে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী হাজী মুজিব মৌলভীবাজার-১ আসনে বিপুল ভোটে নাসির উদ্দিন মিঠু জয়ী কুলাউড়ায় ২য় বারের মতো বিজয়ী হলো বিএনপি

মৌলভীবাজার-১ আসন প্রথমবার সংসদ সদস্য পেল জুড়ীবাসী

  • রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজার-১ আসনটি দুইটি উপজেলা বড়লেখা ও জুড়ী নিয়ে গঠিত। স্বাধীনতা পরবর্তী যতটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জুড়ী উপজেলা থেকে দুইজন রাজনীতিবিদ একাধিকবার প্রতিদ্ব›দ্বীতা করলেও কেউই জয়ের মুখ দেখেননি। প্রায় ৫৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দল মতনির্বিশেষে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে জুড়ী উপজেলাবাসী।

Manual1 Ad Code

জানা গেছে, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে প্রথমবার বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বড়লেখা উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কাছে পরাজিত হন জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বাসিন্দা তৎকালিন জেলা বিএনপির সহসভাপতি আছাদ উদ্দিন আহমদ বটল। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের বাসিন্দা সাবেক জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু প্রতিদ্বন্দ্বীতা করেন। কিন্তু পতিত আওয়ামী লীগ সরকারের তৎকালীন জাতীয় সংসদের হুইপ বড়লেখা উপজেলার বাসিন্দা শাহাব উদ্দিনের কাছে তিনি পরাজিত হন। কিন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাসিন্দা দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আমিনুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ের মালা ছিনিয়ে নেন জুড়ী উপজেলার বাসিন্দা বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ মিঠু।

স্বাধীনতা পরবর্তী প্রায় ৫৫ বছরের ইতিহাসে জুড়ী উপজেলা থেকে একজন নেতা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় দলমত নির্বিশেষে ওই উপজেলার জনসাধারণের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় বৃহস্পতিবার রাত থেকে একে অপরকে মিষ্টিমূখ করিয়ে আনন্দ ভাগাভাগি করছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!