কমলগঞ্জে নবনির্বাচিত এমপির উপজেলা হাসপাতাল পরিদর্শণ ও রোগীদের মাঝে তরল দুধ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন এমপির উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক বাছিতের মানবেতর জীবন কমলগঞ্জে নবনির্বাচিত এমপির উপজেলা হাসপাতাল পরিদর্শণ ও রোগীদের মাঝে তরল দুধ বিতরণ কমলগঞ্জে পিতার প্রতিশ্রুতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছেন এমপি পুত্র কমলগঞ্জের গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা ভুয়া ভিসার প্রতারণা ২০ যাত্রীর পাসপোর্ট টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে কুলাউড়ার সাইফুল ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের ১৬ লাখ টাকার বৃত্তি বিতরণ বড়লেখা হাসপাতাল পরিদর্শন- নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা রয়েছে -নাসির উদ্দিন এমপি সিলেট সিটি করপোরেশনে নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

কমলগঞ্জে নবনির্বাচিত এমপির উপজেলা হাসপাতাল পরিদর্শণ ও রোগীদের মাঝে তরল দুধ বিতরণ

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শণ করেন এবং ৫০ শয্যা বিশিস্ট উপজেলা হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেন। দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী এলঅকায় ফিরে প্রথম দিনেই তাঁর এই আকস্মিক পরিদর্শন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। গত রোববার সন্ধ্যায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি সরাসরি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের মধ্যে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেন।

Manual1 Ad Code

পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন নবনির্বাচিত সংসদ সদস্য। সভায় হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকট, শয্যা ও আধুনিক সরঞ্জামের সীমাবদ্ধতা এবং অ্যাম্বুুলেন্স সংকটের মতো বিভিন্ন সমস্যার কথা উঠে আসে।

Manual1 Ad Code

মতবিনিময়কালে এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘জনগণের অকুন্ঠ ভালোবাসা ও ভোটে আমি নির্বাচিত হয়েছি। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের জন্য উন্নত ও মানসম্মত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম প্রধান দায়িত্ব। তিনি দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সংকট সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।” নবনির্বাচিত এমপি’র এমন কর্মতৎপরতা ও সেবামূলক মানসিকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!