বই পড়ার মাধ্যমেই আলোকিত মানুষ হওয়া সম্ভব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বই পড়ার মাধ্যমেই আলোকিত মানুষ হওয়া সম্ভব

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

Manual4 Ad Code
নবীগঞ্জ প্রতিনিধি ::
বই পড়ার মাধ্যমেই আলোকিত হওয়া সম্ভব। শিক্ষা আমাদের মানুষের মতো মানুষ করে তুলে। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমরা যদি বিভিন্ন লেখকের বই পড়ি এবং বই থেকে জ্ঞানার্জন করি, তাহলেই  নিজেদেরকে আলোকিত মানুষ করে গড়ে তুলা সম্ভব হবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কন্ঠযোদ্ধা ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন প্রয়াত আলী যাকের স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’- এর বই বিতরণ অনুষ্ঠানে বক্তাগন উপরোক্ত কথাগুলো বলেন।
শুক্রবার ২০ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার-এ স্কুল ও কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠক-শিক্ষার্থীদের মধ্যে উক্ত বই বিতরণ এবং সুলতানার স্বপ্ন পাঠপ্রতিক্রিয়ার সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে সভার শুরুতে মহান ভাষা আন্দোলনে মুক্তাহার গ্রামের দুইজন ভাষা সৈনিক বাণী কান্ত দাশ ও প্রিয়তোষ দাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দীঘলবাক হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক জুবায়ের আহমেদ, ৭নং করগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক লিপটন দাশ, পল্লি চিকিৎসক বিশ্বজিৎ দাশ নারায়ণ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গ্রন্থাগারের পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ প্রমুখ। উপস্থিত ছিলেন- সজীব দাশ, অর্ঘ্য দাশ, দিয়া দাশ, মনসা রাণী দাশ, দিঘি দাশ, মুক্তা দাশ, সৃষ্টি রাণী দাশ,  দাশ, রকি দাশ, নয়ন দাশ, প্রীতম দাশ, পুলক দাশ, বিশাল দাশ, দীপ শেখর দাশ প্রমুখ।
কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীর জন্য হুমায়ুন আহমেদের লেখা অনিল বাগচীর একদিন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীর জন্য মাহমুদুল হকের খেলাঘর নামক গ্রন্থ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে সারাদেশ থেকে বাছাই করা ৫০টি বেসরকারি গ্রন্থাগারকে সাথে নিয়ে আলী যাকের চতুর্থ মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠের আয়োজন করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!