কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক বাছিতের মানবেতর জীবন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন এমপির উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক বাছিতের মানবেতর জীবন কমলগঞ্জে নবনির্বাচিত এমপির উপজেলা হাসপাতাল পরিদর্শণ ও রোগীদের মাঝে তরল দুধ বিতরণ কমলগঞ্জে পিতার প্রতিশ্রুতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছেন এমপি পুত্র কমলগঞ্জের গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা ভুয়া ভিসার প্রতারণা ২০ যাত্রীর পাসপোর্ট টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে কুলাউড়ার সাইফুল ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের ১৬ লাখ টাকার বৃত্তি বিতরণ বড়লেখা হাসপাতাল পরিদর্শন- নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা রয়েছে -নাসির উদ্দিন এমপি সিলেট সিটি করপোরেশনে নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক বাছিতের মানবেতর জীবন

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে শারিরীক অক্ষম নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান মানবেতর জীবন যাপন করছেন। অনেকটা বিনা চিকিৎসায় বাড়িতে ধুঁকছেন তিনি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির শারীরিক অক্ষমতার কারণে তার পরিবারের নেমে এসেছে চরম অনিশ্চয়তা। অনেকটা মানবেতর জীবনযাপন করছেন তারা।

Manual8 Ad Code

আব্দুল বাছিত খান কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র। তিনি এক যুগেরও বেশী সময় ধরে সংবাদকর্মী হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। সন্ত্রাস ও অন্যায় অত্যাচারের বিরুদ্বে সংবাদ প্রকাশ করায় বিগত ২০২২ সালের ১৩ আগস্ট রহিমপুর ইউনিয়নের একদল বিপথগামী সন্ত্রাসী প্রাণে হত্যার উদ্যেশ্যে কুপিয়ে হাত পা প্রায় বিচ্ছিন্ন করে দেয় এবং মৃত ভেবে তাকে ফেলে যায়। তাকে উদ্বার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। প্রায় দুই মাস তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। এরপর থেকে একাধিকার তার শরীরে অস্ত্রপাচার হয়েছে।

হাওলাত কর্জ এবং মানুষের সাহায্য সহযোগীতা নিয়ে প্রায় ৭ লক্ষ টাকা চিকিৎসায় ব্যয় হয়েছে। এখনও হাওলাত কর্জ করে তিনি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ডান হাত বিকল এবং বাম পায়ে রড, পাত ও বাম হাতে পাত লাগানো রয়েছে। যা অসহ্য যন্ত্রনায় ধুকছেন তিনি। অস্ত্রপাচার করতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। প্রায় ৩ লক্ষ টাকা লাগবে অস্ত্রপাচার ও অন্যান্য খরচ বাবত যা তার পক্ষে যোগান দেয়া সম্ভব নয়।

Manual6 Ad Code

মা, ভাই-বোন, স্ত্রী, সন্তানের একমাত্র উপার্জনের ব্যক্তিটি আজ পরিবারের বোঝা। অতিব মানবেতর জীবন যাপন করে কোন মতে চলছে সংসার। হামলার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে।

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম জানান, আব্দুল বাছিত খান দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অক্ষম। চিকিৎসার অভাবে তার জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠেছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। দেশ বিদেশের দানশীল ব্যক্তিরা এগিয়ে আসলে চিকিৎসাসহ তার পরিবার আলোর মুখ দেখবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!