বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা থানা পুলিশ শুক্রবার মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে ব্যক্তিকে গ্রেফতার করেছে করেছে। তিনি উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের আব্দুল হক ওরফে বাটোইর ছেলে। হাকালুকি হাওর সংলগ্ন হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় পুলিশ এই অভিযান চালায়।
পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হাকালুকি হাওর সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে ২ কেজি গাঁজাসহ পঙ্খী মিয়াকে আটক করে পুলিশ।
ওসি মনিরুজ্জামান খান জানান, গাঁজাসহ আটক পঙ্খী মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।