কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কমলগঞ্জে সেচ সংকট তীব্র হচ্ছে শুকিয়ে যাচ্ছে জলাশয় বড়লেখায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের জন্য বৃটেনের কার্ডিফে ফান্ড রাইজিং গালা ডিনারপার্টি  মাদ্রাসা বোর্ডের বৃত্তিতে শতভাগ সাফল্য অর্জন করে নাগেশ্বরীর আল-কারীম ক্যাডেট মাদ্রাসা কুলাউড়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা : পালিয়েও শেষ রক্ষা হলো না ঘাতক পুত্রের বড়লেখার হাইটেক একাডেমির ৬ শিক্ষার্থীর ইবতেদায়ী বৃত্তি অর্জন কমলগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ কুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে প্রশিক্ষণার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী

  • শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি::

Manual6 Ad Code

সমাজের সুবিধাবঞ্চিত অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বিনামূল্যে এসব উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। এসময় সেলাই মেশিন হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগী নারীরা। এর আগে শুভসংঘের উদ্যোগে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ দেওয়া হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথির বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্ঠা, বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম উসমানীর সভাপতিত্বে ও কালের কণ্ঠ প্রতিনিধি, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম খান, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, শুভসংঘের সিনিয়র সদস্য সাংবাদিক মহিউদ্দিন রিপন। এসময় উপস্থিত ছিলেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজারের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ^জিৎ ভট্টাচার্য বাপন, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, মানবকণ্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুব সংগঠক জালাল উদ্দিন, গণকেণ্ঠর জেলা প্রতিনিধি সৈয়দ মিসবাহ, নাগরিক টিভির প্রতিনিধি মাহফুজ আহমদ, শুভসংঘের সহ-সভাপতি তানজিদা আক্তার সেবিন, সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম আলী, ময়জুল ইসলাম, আব্দুল মুন্তাকিম ফাহিম, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারদিন কাওসার তানিম, দপ্তর সম্পাদক আহনাফ শাহরিয়ার অয়ন, সদস্য ফাহমিদুর রহমান আবির প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু তাঁর বক্তব্যে  বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, কুলাউড়ায় অস্বচ্ছল ১৫ জন নারীদের স্বাবলম্বী করতে উদ্যোগ  নিয়ে বসুন্ধরা গ্রুপ যে মহানুভবতার পরিচয় দিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। বসুন্ধরা গ্রুপ দেশের প্রতিটি এলাকায় মানুষ ও সমাজের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে যা অনুকরনীয়। তিনি বলেন, ‘একজন অস্বচ্ছল নারীকে স্বাবলম্বী করতে হলে প্রথমে তাকে অধ্যাবসায় ও প্রশিক্ষণ দিতে হয়। আর সেই সুযোগ তৈরি করে দিয়েছে বসুন্ধরা গ্রুপ। তিনমাস প্রশিক্ষণ শেষে প্রাপ্ত সেলাই মেশিনটি উপকারভোগী নারীদের জীবনযুদ্ধের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। এই মহৎ কর্মযজ্ঞ বাস্তবায়ন করায় কুলাউড়াবাসীর পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের উপদেষ্ঠা, জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেয়া এই মেশিনটি যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনারা জীবনে অনেক উপকৃত হবেন। এটা আসলে আমরা আপনাদের হাতে একটি অস্ত্র তুলে দিলাম। এই অস্ত্র দিয়ে আপনাদের জীবন বদলানোর চেষ্টা করেন। অস্ত্রটি যদি সত্যিকার অর্থে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনের পথচলায় অনেক সহায়ক হবে। বাইরের কাজ যদি নাও করেন অন্তত পরিবারের সদস্যদের জন্য এই মেশিন ব্যবহার করেন তাহলে আপনার পরিবারের অনেক টাকা সাশ্রয় হবে। বসুন্ধরা শুভসংঘ আপনাদের পাশে আছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় ১টি করে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র করে সেখানে অস্বচ্ছল নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে উপকারভোগীদের হাতে মেশিন তুলে দেই। অসহায় নারী যারা সমাজে সুবিধাবঞ্চিত, যারা চেষ্টা করছেন ভালোভাবে বেঁচে থাকার জন্য তাদেরকে খুঁজে বের করে আমরা সেলাই মেশিন তুলে দিচ্ছি তাদের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সমাজের অসহায়, দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেয়া হয়। কুলাউড়ায় যদি সেরকম খুব মেধাবী কাউকে পাওয়া যায় টাকার জন্য সে পড়াশোনা করতে পারছে না তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তাকে সহায়তা করবো।
কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন স্থানে পিছিয়ে পড়া মানুষের জন্য কল্যাণমুখী কাজ করে যাচ্ছে যা সত্যিই প্রশংসনীয়। কুলাউড়ার যেসব নারী সেলাই মেশিন পেয়েছেন, তারা তা সঠিকভাবে ব্যবহার করে স্বাবলম্বী হবেন। এমন কার্যক্রম বাস্তবায়ন করায় বসুন্ধরা শুভসংঘকে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
শিক্ষার্থী সানজিদা নাহার শোভা সেলাই মেশিন হাতে পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পারিবারিক আর্থিক অস্বচ্ছলতার কারণে আমার পড়াশোনার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। এমতাবস্থায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের মাধ্যমে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ নিয়ে আজ সেলাই মেশিন পেয়ে খুব আনন্দিত। এই মেশিন আমার পড়াশোনার পাশাপাশি আমার পরিবারের স্বচ্ছলার গতি ফিরিয়ে আনতে পথ সৃষ্টি করে দিবে।
রিমা বেগম নামে আরেক শিক্ষার্থী বলেন, বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেয়ে আমিও উপার্জন করে পরিবারের জীবিকা নির্বাহ করতে সাহায্য করতে পারবো। এজন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। নাছিমা বেগম বলেন, ‘আমার বাবা নেই। ছোটবেলা থেকেই সংসারে অভাব দেখে আসছি। আমার মায়ের সাথে ভাইদের সহায়তায় কোনমতে জোড়াতালি দিয়ে পরিবার চলছে। এখন শুভসংঘের সেলাই মেশিন পেয়ে আশা করছি পরিবারের অভাব কিছুটা হলেও দূর করতে পারবো।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!