কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান

  • রবিবার, ৮ মার্চ, ২০২৬

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual7 Ad Code

“আজকের পদক্ষেপ, আগামী ন্যায় বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, “নারীর উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। প্রতিটি পরিবারে কন্যা ও নারীর অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।”

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস। আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক তাজ উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ প্রমুখ।

Manual2 Ad Code

সভায় বক্তারা নারী অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে নারীর নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!