কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

  • বুধবার, ১১ মার্চ, ২০২৬

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে” দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা  প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনসহ কিছু এনজিও’র সহযোগিতায় আলোচনা সভা, র‍্যালী ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে দুর্যোগ প্রস্তুতি দিবসে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত  জেলা প্রশাসক  বি. এম কুদরত-এ-খুদা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রামের এপি ম্যানেজার  নীতা ফ্লোরা দাস ও প্রোগ্রাম অফিসার কৃষিবিদ  আমজাদ হোসেনসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা বৃন্দ।
এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করেন। মহড়া শেষে সেখানেই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, নারী সংগঠন, এনজিও সংগঠন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!