কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

  • বুধবার, ১৮ মার্চ, ২০২৬

Manual5 Ad Code

 এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জবেদা রউফ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী (চাল, ডাল, ময়দা, আলু, পেয়াঁজ, সেমাই, তৈল) বিতরণ করা হয়েছে। এছাড়া আরো শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ছাত্রনেতা কায়ছল ইসলামের ব্যবস্থাপনায় পৌর শহরের বিছরাকান্দি এলাকায় তাঁর নিজ বাসভবনে এই কার্যক্রম সম্পন্ন হয়।

বিশিষ্ট সমাজসেবক মো: আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাংবাদিক মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিলেট মদন মোহন কলেজের প্রভাষক আব্দুল জলিল সোহেল, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুবদল নেতা আলমাছ পারভেজ তালুকদার, জুনেদ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, সমাজসেবক রহমত উল্ল্যাহ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদকে সামনে রেখে জবেদা রউফ ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে ও ঈদে বাড়তি আনন্দ দিতে এমন কার্যক্রম প্রশংসার দাবি রাখে।

Manual1 Ad Code

জবেদা রউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী কায়ছল ইসলাম বলেন, গরীব অসহায় ও দু:স্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ঈদ সামগ্রী ও অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। আমাদের সামর্থ্য দিয়ে কিছু মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র মানবিক প্রয়াস।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!