ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

Manual8 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি ::

Manual5 Ad Code

সুনামগঞ্জ রাজনীতির পরিচিত ও বিশ্বাসযোগ্য মুখ নজরুল ইসলামকে এবার ছাতকবাসী দেখতে চায় উপজেলা পরিষদ প্রশাসকের দায়িত্বে।

দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে দলীয় রাজনীতি, সংগঠন পরিচালনা এবং জনসেবার মাঠে তাঁর নিরলস পথচলাই তাঁকে ছাতকের রাজনীতিতে পরিণত করেছে এক নির্ভরতার প্রতীকে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনের অনেকেই মনে করছেন—সময় এসেছে এই আস্থার জায়গাটিকে দায়িত্বের স্বীকৃতিতে রূপ দেওয়ার।

Manual4 Ad Code

বহু বছরের রাজনৈতিক দায়িত্ব ওসংগঠনশীলতার প্রমাণ সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে তিনি বহুদিন ধরে দায়িত্বরত র‌য়ে‌ছেন। পাশাপাশি ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতেও তাঁর নেতৃত্ব সুপরিচিত। এর আগে তিনি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সহ–দপ্তর সম্পাদক এবং ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সংগঠনকে দিয়েছেন শক্ত ভিত।

তরুণ বয়সে ছাত্রদলের রাজনীতি থেকেই তাঁর যাত্রা। গোবিন্দগঞ্জ আঞ্চলিক ছাত্রদলে সহ–সভাপতি ও সিনিয়র সহ–সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর যুবদলের ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হয়ে তিনি তুলে ধরেছেন দায়িত্বশীল নেতৃত্বের পরিচয়।

দলীয় দায়িত্বের বাইরেও তিনি পরিচিত একজন সেবামুখী মানুষ হিসেবে। চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারের জন্য খাদ্যসামগ্রী—এমন অসংখ্য উদ্যোগে তিনি হয়ে উঠেছেন মানুষের ভরসাস্থল।

Manual4 Ad Code

বন্যা, নদীভাঙন বা ঘূর্ণিঝড়—যখনই ছাতকের কোথাও বিপদ নেমে এসেছে, তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন দ্রুততম সময়ে। স্থানীয়দের কথায়,সেবা তাঁর কাছে দায়িত্ব নয়, অভ্যাস।

Manual6 Ad Code

সংকটে সাহসী, সিদ্ধান্তে দৃঢ় দীর্ঘ আন্দোলন–সংগ্রামের সময়ে দল ও কর্মীদের পাশে থাকার দৃঢ় অবস্থান তাঁকে করেছে আরও গ্রহণযোগ্য। রাজনৈতিক বিভেদ কমানো, কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছাতক–সুনামগঞ্জ বিএনপিতে বিশেষভাবে উল্লেখযোগ্য র‌য়ে‌ছে।

ছাতকের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মতে—উন্নয়ন গতিশীল করতে, সুশাসন প্রতিষ্ঠা করতে এবং মানুষের সমস্যা দ্রুত সমাধান করতে একজন অভিজ্ঞ, জনবান্ধব ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন ব‌লে দা‌বি ক‌রেন।

নজরুল ইসলামের সততা, ইতিবাচক মনোভাব, সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা এবং মানুষের প্রতি আন্তরিকতা তাঁকে এই পদের সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরে। স্থানীয়দের জানান—রাজনীতি বুঝেন, মানুষ বোঝেন, তৃণমূলের কষ্ট বোঝেন—এমন একজন প্রশাসকেরই এখন প্রয়োজন ছাতকে। আর সেই মানুষটি নজরুল ইসলাম। সবদিক বিবেচনায় একটাই চিত্র স্পষ্ট—ছাতকের মানুষের আস্থা ও প্রত্যাশা আজ এক নামেই এসে দাঁড়িয়েছে। অভিজ্ঞতা, সততা ও জনসেবার অনুশীলনে তিনি হয়ে উঠেছেন ছাতকের উন্নয়নযাত্রার এক সম্ভাবনাময় নেতৃত্ব দরকার।###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!