বড়লেখায় এমপির সাথে উদ্ধব ঠাকুর আখড়া কমিটির মতবিনিময়— মডেল আখড়ায় রূপান্তরের দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের ঢল বড়লেখায় এমপির সাথে উদ্ধব ঠাকুর আখড়া কমিটির মতবিনিময়— মডেল আখড়ায় রূপান্তরের দাবি আমরা জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায়- ডা. শফিকুর রহমান এমপি ক্লিন জুড়ী বাস্তবায়নে ভবানীগন্জ খাল পরিস্কার কাজের উদ্বোধন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি বড়লেখা পৌরপ্রশাসক : আলোচনায় আনোয়ারুল ইসলাম ও আব্দুল কাদির বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২

বড়লেখায় এমপির সাথে উদ্ধব ঠাকুর আখড়া কমিটির মতবিনিময়— মডেল আখড়ায় রূপান্তরের দাবি

  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা পৌরশহরের পাখিয়ালা এলাকার শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়া পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সোমবার বিকেলে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার—১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

Manual6 Ad Code

স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আখড়া কমিটির নেতৃবৃন্দ অগ্রাধিকার ভিত্তিতে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর আধ্যাত্বিক উন্নয়নে উক্ত আখড়াকে মডেল আখড়ায় প্রতিষ্ঠিত করতে চার দফা প্রকল্প গ্রহণের দাবি পেশ করেন।

Manual7 Ad Code

আখড়া পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক মঞ্জু লাল দে’র সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শুভাশিষ দে শুভ্র’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বিএনপি সরকার নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রম্নতি বাস্তবায়ন করবে। শপথ গ্রহণের পরই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কাজ শুরু করেছেন। প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার সমানভাবে কাজ করবে।

Manual2 Ad Code

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, প্রবীণ বিএনপি নেতা ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুক, বর্ণি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ খান, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত চন্দ্র পাল, ডা. দীগেন্দ্র চন্দ্র নাথ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্তু, আখড়ার সাধারণ সম্পাদক প্রতাপ কুমার দে প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!