বড়লেখায় অসুস্থ পরিবহন শ্রমিককে নিসচা’র আর্থিক সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম সদর এসিল্যান্ডের বিরুদ্ধে  ‘গোপন’ নিলামের অভিযোগ আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ কুলাউড়ায় আদিবাসীদের পানজুম ও জীবন-জীবিকার নিরাপত্তা চেয়ে মানববন্ধন বড়লেখায় অসুস্থ পরিবহন শ্রমিককে নিসচা’র আর্থিক সহায়তা কমলগঞ্জে বিনা চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারী চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ :: শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ কুড়িগ্রাম সদর হাসপাতাল প্রশাসনিক কাজ করেন ওয়ার্ডবয় ! কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব খাবারের সন্ধানে ৪০ কেজি ওজনের ১৪ ফুট লম্বা অজগর সাপ লোকালয়ে; লাউয়াছড়া বনে অবমুক্ত নবীগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু কুলাউড়ায় অভিন্ন কায়দায় ছিনতাই : টার্গেট স্কুল শিক্ষিকা ৮লক্ষাধিক টাকার স্বর্নালংকার লুট

বড়লেখায় অসুস্থ পরিবহন শ্রমিককে নিসচা’র আর্থিক সহায়তা

  • বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

বড়লেখার জাতীয় সামাজিক—স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার পক্ষ থেকে অসুস্থ পরিবহন শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার রাতে পৌর শহরের বালুচর গ্রামে উনার নিজ বাড়িতে এ সহায়তা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন আন্নাজাত ইসলামী সমাজকল্যাণ পরিষদের সাবেক সভাপতি আব্দুর রউফ, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন, কন্টেন্ট ক্রিয়েটর জাকির হোসেন, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ—সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু।

Manual2 Ad Code

জানা গেছে, বড়লেখা পৌরসভার বালুচর এলাকার পরিচিত মুখ পরিবহন শ্রমিক ইসহাক আলী কয়েক মাস থেকে যক্ষা রোগসহ নানান জটিল রোগে ভূগছেন। তার পক্ষ থেকে এই জটিল চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। পরে একই গ্রামের সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মতিন বিষয়টি জানতে পেরে কন্টেন্ট ক্রিয়েটর জাকির হোসেনের ভেরিফাই ফেসবুক আইডি থেকে মানবিক ভিডিও বার্তার মাধ্যমে সহযোগিতা কামনা করা হয়। তার এই ভিডিও দেখে এগিয়ে আসে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

Manual1 Ad Code

নিসচা নেতৃবৃন্দ বলেন, পরিবহন শ্রমিক ইসহাক আলীর চিকিৎসার জন্য আমাদের সংগঠন সাধ্যানুযায়ী সহযোগিতা করেছে। আমরা আশা করব বিভিন্ন সংগঠন, প্রবাসী ও এলাকাবাসীসহ সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। তাছাড়া নিসচা সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি জনস্বার্থে সমাজের বিভিন্ন মানবিক, স্বেচ্ছাসেবী ও দেশের কল্যাণকর নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!