কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ শ্রীমঙ্গলে বিতর্ক প্রতিযোগিতা ওসামানীনগরে গৃহবধু ছিনতাইয়ের শিকার কুলাউড়া কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপকের প্রতিহিংসার শিকার ক্যান্সার আক্রান্ত মহিলা কুলাউড়ায় অটোরিকশা ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত  বড়লেখায় ডায়াগনস্টিক সেন্টারের লাখ টাকা অর্থদণ্ড কমলগঞ্জে ৮-১০ এপ্রিল ঐতিহ্যবাহী মণিপুরি “লাই হারাওবা” উৎসব কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৮ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবনিয়া হাসিমপুর নিজামীয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আহসান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী তাহির আলী, প্রবাসী আব্দুল হান্নান, হাফিজ জুবেল আহমেদ, মো. আমজাদ হোসাইন, মাওলানা নজরুল ইসলাম জুলহাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক আফিয়া বেগম, নূর ইসলাম, শফিকুল ইসলাম, ফণীভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, নীলিমা রানী বৈদ্য, মীরা শর্মা, জয়রাজ উল্ল্যা প্রমুখ। প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত দোয়া মাহফিলে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে হামদ, নাত, ক্বেরাত, গজল ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

Manual6 Ad Code

অন্যদিকে, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সহকারী শিক্ষক শফিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী এবং শিক্ষকদের পক্ষ থেকে সিনিয়র শিক্ষক এরশাদ হোসাইন। উপস্থিত ছিলেন শিক্ষক সঞ্জয় দেবনাথ, শফিকুল ইসলাম জুয়েল, নূর ইসলাম, নীলিমা রানী বৈদ্য, জয়রাজ উল্ল্যা, শিমুল মিয়া, মীরা শর্মা, কম্পিউটার ল্যাব অপারেটর আবুল কাশেম, অফিস সহায়ক নজরুল ইসলাম, নিরাপত্তাকর্মী অজয় মালাকার, পরিচ্ছন্নতাকর্মী সাজু বিশ্বাস ও আয়া সুস্মিতা গোয়ালা।

Manual5 Ad Code

ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, মোরগের লড়াই, বর্শা নিক্ষেপ, দীর্ঘ লাফ, চেয়ার সিটিং, রশি লাফ ও ফুটবলসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!