বড়লেখায় ১২ লক্ষাধিক টাকার ইয়াবাসহ যুবক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অবৈধ মজুত ১৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ- বড়লেখায় জব্দ তেল নিলামে বিক্রি আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত বড়লেখায় ১২ লক্ষাধিক টাকার ইয়াবাসহ যুবক গ্রেফতার আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা আক্কেলপুরে শিক্ষক নিয়োগে অনিয়ম : ৪২ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ ছাতকে দফায় দফায় সংঘর্ষে পুলিশ পথচারীসহ শতাধিক আহত কুলাউড়ায় ৯ হাজার ৮ শ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কুলাউড়ার বরমচালে যুবকের মৃত্যু নিয়ে চলছে বিতর্ক : সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

বড়লেখায় ১২ লক্ষাধিক টাকার ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় ১২ লক্ষাধিক টাকা মূল্যের ইয়াবাসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে চিহ্নিত মাদক ব্যবসায়ি যুবককে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাত ন’টার দিকে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা মসজিদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে পুলিশের সিগনাল অমান্য করে সে পালিয়ে যাওয়ার অপচেষ্টা চালায়।

Manual2 Ad Code

পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়। গ্রেফতার মাদক ব্যবসায়ি রাসেল বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মধ্য ডিমাই) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে প্রেরণ করেছে।

পুলিশ জানিয়েছে, ইয়াবার একটি বড় চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে বুধবার রাতে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা এলাকায় পুলিশ বিশেষ অভিযানে নামে। অভিযানে অংশ নেন এসআই শেখ কামরুল ইসলাম, এএসআই ফজলে আজিম, সন্তোষ কুমার বিশ্বাস, ও সুলতান আহমদসহ পুলিশের অন্যান্য সদস্যরা। অভিযানকালে মাহমুদ হাসান রাসেল মোটরসাইকেল চালিয়ে আরো দুই আরোহী নিয়ে চান্দগ্রাম থেকে বড়লেখা শহরের দিকে আসছিল। দ্রুত বেগে পুলিশের তল্লাশি চৌকি অতিক্রমকালে পুলিশের সিগনাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে পুলিশের একটি টিম ধাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পুলিশ তাকে আটক করে। পরে তার কাছ থেকে ২০টি প্যাকেটে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়। এসময় ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন হিরো মোটরসাইকেল ও রাসেলের ব্যবহৃত একটি রেডমি মুঠোফোন ফোন জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

Manual4 Ad Code

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বৃহস্পতিবার দুপুরে জানান, ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি রাসেলকে পুলিশ গ্রেফতার করেছে। এসময় তার দুই সহযোগি পালিয়ে যায়। তবে, পুলিশ তাদের নাম ঠিকানা সংগ্রহ করেছে, গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে, সে এবং তার দুই পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করছে। তারা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। দুপুরে গ্রেফতার মাদক ব্যবসায়ি রাসেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!