নাগেশ্বরীতে মসজিদের নামে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

নাগেশ্বরীতে মসজিদের নামে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

Manual6 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মসজিদের অবকাঠামো উন্নয়নের জন্য টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুয়া মসজিদ কমিটি ও জাল সিল তৈরি করে সরকারি অর্থ উত্তোলন করে, তা আত্মসাৎ করার চেষ্টা চালান ইউনিয়ন পরিষদের  সদস্য আপতার আলী।
মসজিদ কমিটির সদস্যরা জানান, নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ চিলমারি জামে মসজিদে ২০২৫-২৬ অর্থবছরে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ  ৫৩ হাজার টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের কথা মসজিদ কমিটির কাউকে না জানিয়ে সেই টাকা আত্মসাতের চেষ্টা চালান উক্ত ওয়ার্ডের  ইউপি সদস্য আপতার আলী ।
মসজিদ কমিটির সদস্যরা আরও জানান, বরাদ্দের বিষয়টি মসজিদ কমিটি জানতে পারলে তখন মসজিদে ৪০ হাজার টাকা দেন  ইউপি সদস্য।
মসজিদ খতিব নুরনবী আলী বলেন, আপতার মেম্বারকে টাকার কথা বলায় ওনি অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। আরও বলেন,  ‘এই ৪০ হাজার টাকাও না নিলে আমি অন্য খানে দিবো। আপনারা কী করতে পারবেন?
মসজিদের ইমাম আলহাজ্ব সাইদুর রহমান সরকার জানান, আমি জৈনিক ব্যক্তির কাছে শুনেছি এই মসজিদের নামে আড়াই লাখ টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে ৫০ হাজার টাকা এখানে দিবে। সেই ৫০ হাজার টাকার মধ্যে ৪০ হাজার টাকা দিয়েছে আর ১০ হাজার টাকা পরে দিবে।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আপতার আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে এবং ফাইনাল বিলও উত্তোলন করেছি। ৪০ হাজার টাকা কেন দিয়েছেন এটা জানতে চাইলে তিনি জানান বাকি টাকা অফিস খরচ হয়েছে।  কোন অফিসে খরচ হয়েছে জানতে চাইলে তিনি পরে কথা বলবে বলে মুঠোফোন কেটে দেন।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোফাখখারুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নাই। আপনি মসজিদের  নাম ঠিকানা আমার হোয়াটসঅ্যাপে পাঠান।  তদন্ত সাপেক্ষে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এবিষয়ে মুঠোফোনে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!