মৌলভীবাজারে জেলা কাজী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

মৌলভীবাজারে জেলা কাজী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Manual5 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি ::
সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মৌলভীবাজার জেলা কাজী সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন এলাকার কাজীগণ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এ.কে.এম বদরুল হক। প্রধান অতিথি কাজী এ.কে.এম বদরুল হক তাঁর বক্তব্যে কাজীদের পেশাগত দায়িত্ব, বর্তমান চ্যালেঞ্জ ও করণীয়সহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি কাজীদের মধ্যে ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।
মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাওলানা বদরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মোঃ গোলাম মোস্তফা চৌধুরী সুহেল।
বিশেষ অতিথি ছিলেন কাজী মাওলানা মোঃ হুমায়ুন রশীদ চৌধুরী, কাজী মাওলানা রফিক উদ্দিন চৌধুরী, কাজী মাওলানা জাবেদ আহমদ, কাজী মাওলানা আব্দুল মনাফ, কাজী মাওলানা মোঃ মখলিছুর রহমান, কাজী মাওলানা সৈয়দ মোঃ লিয়াকত আলী, কাজী মাওলানা মোঃ আব্দুল আজিজ, কাজী মাওলানা মোঃ ফয়জুল ইসলাম, কাজী মাওলানা মোঃ মুজিবুর রহমান, কাজী মাওলানা মোঃ কুতুব উদ্দিন, কাজী মাওলানা মোঃ গৌছ আলী, কাজী মাওলানা মোঃ নজরুল ইসলামসহ সকল উপজেলা ও জেলা কাজী সমিতির নেতৃবৃন্দ।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!