‘৫ বছরে কুলাউড়াকে একটি উন্নয়নের মডেল উপজেলা প্রতিষ্টা করব’ মো: শওকতুল ইসলাম এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

‘৫ বছরে কুলাউড়াকে একটি উন্নয়নের মডেল উপজেলা প্রতিষ্টা করব’ মো: শওকতুল ইসলাম এমপি

  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নের গরীব অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে আনুষ্টানিকভাবে এ অর্থ বিতরন করেন কুলাউড়া সংসদীয় আসনের এমপি মো: শওকতুল ইসলাম।

Manual6 Ad Code

ফাউন্ডেশনের চেয়ারম্যান বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক কমর উদ্দিন জামালের সভাপতিত্বে ও জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহিতুর রহমান মুহিতের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি  প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল জামাল,উপজেলা বিএনপি নেতা মঈনুল হক বকুল, কাদিপর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সাংবাদিক মোক্তাদির হোসেন প্রমুখ।

Manual6 Ad Code

অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, প্রভাষক সিপাউর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথি মো: শওকতুল ইসলাম এমপি বলেন,বিএনপি সরকার উন্নয়নে বিশ্বাসী। ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে। তবে ৫ বছরে কুলাউড়াকে একটি উন্নয়নের মডেল উপজেলা প্রতিষ্টা করতে সক্ষম হবো।

সমাপনী বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক কমর উদ্দিন জামাল বলেন, রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব অসহায় মানুষের কল্যানে কাজ করছেন। তিনি আরও বৃহদাকারে মানুষের যাতে সেবা করতে পারেন সেজন্য সকলের সহযোগীতা কামনা করেন।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!