আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual7 Ad Code

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Manual1 Ad Code

সরেজমিনে দেখা গেছে, যে জমি নিয়ে বিরোধ চলছে সে জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের কাজ করেছে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। আদালত কতৃক নোটিশে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে সংশ্লিষ্ট সম্পত্তিতে ওই গ্রামের মৃত তছিমুদ্দিনের পুত্র মো.বেদারুল ইসলাম বাদী এবং একই গ্রামের মৃত আবু তালেবের পুত্র আবু তাহের, মো.সাইদ, মো.জাহাঙ্গীর এবং মো.সাইদের পুত্র মো.রাজ্জাকের রিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালত জেএল নং ২৪ সিএস খতিয়ান নং- ৪৪,আর এস খতিয়ান নং- ১৬৪,হাল দাগ নং-৮০৭ এবং ৮০৮ সম্পত্তিতে নালিশী সম্পত্তি থাকায় আদালত ফৌজদারি কার্যিবধি ১৪৪/১৪৫ ধারার নিষেধাজ্ঞা জারি করে। পরিদর্শনে দেখা গেছে,নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও গত ৪ নভেম্বর ২০২৫ বিবাদীপক্ষ আবু তাহের গংরা গোপনে নির্মাণসামগ্রী এনে উক্ত জায়গায় ঘর নির্মাণ শুরু করে।

এক পর্যায়ে বাদী বেদারুল ইসলাম ও তার পরিবার ঘর নির্মাণে বাধা দিতে গেলে বিবাদীপক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং বাদীপক্ষকে মারধর, লাঠিসোঁটা দিয়ে হামলার হুমকি, এমনকি প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে। এবং প্রকাশ্যে ভাড়াটিয়া বাহিনী কর্তৃক স্থাপনা নির্মাণ করে। এতে বাদীপক্ষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়।

বাদীপক্ষ বেদারুল ইসলাম অভিযোগ করে বলেন, “আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা জোর করে ঘর তুলছে। নিষেধ করায় আমাদের ওপর হামলার চেষ্টা করেছে, হত্যার হুমকিও দিয়েছে। আমরা এখন সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি।

Manual1 Ad Code

স্থানীয় এলাকাবাসী জানায়, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমন জোরপূর্বক দখল ও নির্মাণ সাম্প্রতিক সময়ে এলাকায় দেখা যায়নি। এতে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

বাদীপক্ষ দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি জানায় এবং বিবাদীপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা ও ভূমি অফিসে অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি অভিযোগটি আমলে নিয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। তবে তা অমান্য করে পুনোরায় কাজ করার বিষয়টি আমার জানা নেই। তারা যদি পুনরায় কাজ শুরু করে অবশ্যই তাদের আইনের আওতাই নিয়ে আসা হবে বলেও জানান তিনি। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!