হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সাথে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা চুক্তি স্বাক্ষর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে সাদার গুড়া না পাওয়ায় দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সাথে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা চুক্তি স্বাক্ষর মৌলভীবাজারে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগানে ৩ সপ্তাহ ধরে মজুরী বন্ধ শ্রমিকদের আন্দোলন : অফিসে তালা আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ প্রাথমিক বৃত্তি-২০২৫ বড়লেখায় প্রথম দিনেই ৩১ পার্সেন্ট পরীক্ষার্থী অনুপস্থিত লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন ৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত কমলগঞ্জে ১৭-১৮ এপ্রিল দুই দিনব্যাপী মণিপুরি থিয়েটারের বিষু ও বর্ষবরণ উৎসব

হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সাথে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা চুক্তি স্বাক্ষর

  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

Manual7 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা  ইউনিয়ন পরিষদের ষ্টেন্ডিং কমিটি সমূহ সাথে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা চুক্তি  স্বাক্ষর-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে আগামী ২০৩০ সাল  পযর্ন্ত এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন কুড়িগ্রাম এপি’র  ম্যানেজার নীতা ফ্লোরা দাস ও ২নং হলোখানা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার  মোঃ মশিউর রহমান মন্ডল,  এপি’র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন,জন স্বাস্থ্য প্রকৌশলী, যুব উন্নয়ন কর্মকর্তা,  বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা বৃন্দসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্যরা।
সমঝোতা চুক্তি স্বাক্ষরের মূল উদ্দেশ্য হলো ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ল্ড ভিশনের মাঠ পর্যায়ে যে কাজ গুলো আছে যেমন- পরিবারের আয় বৃদ্ধির মাধ্যমে জীবন-জীবিকার উন্নয়ন, শিক্ষা ও শিশু সুরক্ষা, বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ইউনিয়ন ইত্যাদি কার্যক্রম স্ট্যান্ডিং কমিটিগুলোর সাথে সমন্বয়  করে বাস্তবায়ন করা এবং অনুকূল পরিবেশ তৈরি করা যা কমিটির সদস্যদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার সুযোগ সৃষ্টি হবে। যা বিভিন্ন বিশ্বাস ও মতাদর্শ সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে কাজ করবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!