আক্কেলপুরে সেচ পাম্পের মালিককে মারধর করে ৩টি ট্রান্সফরমারের কয়েল চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

আক্কেলপুরে সেচ পাম্পের মালিককে মারধর করে ৩টি ট্রান্সফরমারের কয়েল চুরি

  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

Manual6 Ad Code
নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি ::
জয়পুরহাটের আক্কেলপুরে গভীর রাতে বৈদ্যুতিক সেচ পাম্পের এক মালিককে বেঁধে রেখে মারধর করে তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরির অভিযোগ উঠেছে।
ঘটনাটি সোমবার (২০এপ্রিল) উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের নওদুয়ারী মাঠে মাঠে ঘটেছে।
আহত সেচ পাম্প মালিক আব্দুর রশিদ মিলন (৪০) ওই এলাকার ইউপি সদস্য সাইদুল ইসলাম সানুর ভাই।
জানা গেছে, রবিবার দিবাগত রাতে পাঁচ থেকে ছয় জন দুর্বৃত্ত ওই সেচ পাম্পে এসে মিলনকে বেঁধে রেখে মারধর করে। পরে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার কয়েল চুরি করে নিয়ে যায়। সকালে বাঁধা অবস্থায় পেয়ে তাকে উদ্ধার করে আক্কেলপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়।
ইউপি সদস্য সাইদুল ইসলাম সানু জানান, আমি পাশের আরেকটি একটি পাম্পে ছিলাম। সকালে এসে দেখি আমার ভাইয়ের হাত-পা বাঁধা ও ট্রান্সফরমারের কয়েল চুরি হয়েছে। ঘটনাটি থানায়  জানানো হয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।এই ঘটনা কেউ কোন অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!