কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার অংশ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১৭০ জন ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে এ চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজু পাল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ইউপি সদস্য ছালিক আহমদ, হারুন আহমদ, হাসিনা আক্তার ডলি, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মতলিব, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল হাসনু, সাধারণ সম্পাদক উস্তার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে। প্রথম ধাপে কুলাউড়া সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ দেড় শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

Manual2 Ad Code

উল্লেখ্য, পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিপাতে গোগালী ছড়ার প্রায় ১৫০ ফুট বাঁধ ভেঙে কুলাউড়া সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করের গ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজিপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপন এবং জয়চন্ডী ইউনিয়নের দানাপুর, কামারকান্দি ও লামাগাঁওসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে প্রায় ১০০ বিঘা আউশ ও বোরো ধানের ক্ষেত, আউশের বীজতলা এবং শতাধিক পুকুর প্লাবিত হয়ে মাছ পানিতে ভেসে যায়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews