কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

  • মঙ্গলবার, ৫ মে, ২০২৬

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

টাকা চুরির অপবাদ দিয়ে রড লাগিয়ে হাত, পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় টানা দু’ঘন্টা নির্যাতন করা হয়েছে এক যুবককে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরিবার সদস্যরা গুরুতর আহত ইমদাদুল হক ইমন (২৮)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত ১ মে শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের রয়েল ওয়ার্কশপে ।

স্থানীয় সূত্র ও নির্যাতিতের পরিবার সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামের মিছবাউর রহমানের পুত্র ইমদাদুল হক ইমন পেশায় সিএনজি-অটো চালক। সম্প্রতি বাজারের রয়েল এর ওয়ার্কশপে গাড়ির কাজ করে চলে যান। পরে ওয়ার্কশপের মালিক রয়েল এর সাড়ে ৭ হাজার টাকা চুরির অপবাদে সন্ধ্যায় ওয়ার্কশপ এর দুই কর্মচারীসহ কয়েকজন ইমনকে বাজার থেকে ধরে নিয়ে যায় ওয়ার্কশপে। সেখানে নিয়ে তাঁর হাত, পা একত্র করে লোহার রড লাগিয়ে রশি দিয়ে বেঁধে মাটিতে ফেলে দেন। পরে প্লাস্টিকের কেবল দিয়ে জয়নাল মিয়াসহ ৪-৫ জন মিলে পর্যায়ক্রমে টানা ২ঘন্টা তার উপর নির্যাতন চালিয়ে জোরপূর্ব্বক স্বীকারোক্তি ও ৪ হাজার ২শ’টাকা আদায় করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য তোয়াবুর রহমান এসে তাকে উদ্ধার করেন।

নির্যাতিতের ভাই খালেদুর রহমান বলেন, ‘আমার ভাই ইমদাদুল হক সিএনজি-অটো চালক। সে কখনো চুরি করেনি। তবে রয়েল ওয়ার্কশপে গিয়ে স্বাদ দোকানের মালিক জয়নাল মিয়া গিয়ে নির্যাতন চালান। জয়নাল মিয়া আমার ভাইকে তার সাথে জাল টাকার ব্যবসায় সহযোগিতার কথা বলেন। আমার ভাই তাতে রাজি না হওয়ায় জয়নাল মিয়া হুমকি দেয় আমার ভাইকে ফাঁসাবে। সেই পরিকল্পনা অনুযায়ী আমার ভাইয়ের পায়ের মাঝখানে রড লাগিয়ে হাত, পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় টানা আড়াই ঘন্টা নির্যাতন করে। খবর পেয়ে আমি ভাইকে উদ্ধার করার জন্য সেখানে গেলে জয়নাল মিয়া আমাকেও মারধোর করে। পরে মেম্বার সাহেবকে বলার পর তিনি এসে ভাইকে উদ্ধার করে আমাদের কাছ থেকে ৪ হাজার ২শ’ টাকা নিয়ে ওয়ার্কশপের মালিককে দিয়ে সাদা কাগজে আমার ভাইয়ের স্বাক্ষর নেন।’ তিনি আরও বলেন, আমার ভাই খুবই অসুস্থ্য। সে এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা গত সোমবার আদালতে মামলা করতে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি সালিশে দেখিয়ে দেয়ার কথা বলে স্থগিত রাখেন।

Manual7 Ad Code

অভিযোগ বিষয়ে অভিযুক্ত জয়নাল মিয়া বলেন, ইমদাদুল হক স্বশিক্ষিত বিখ্যাত চুর। তাকে ধরে নেয়ার পর অনেকে নির্যাতন করেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যকারো ভিডিও আপলোড না করে ষড়যন্ত্রমূলক আমার ভিডিও ছাড়া হয়েছে। আমি সামনে বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী হওয়ায় আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। তিনি আরও বলেন, আমি প্লাস্টিকের কেবল দিয়ে দু’টি বাড়ি দিয়েছি। তাকে পুলিশে দেয়ার আগেই মেম্বার এসে উদ্ধার করে নিয়ে যান।

পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান বলেন, ইমদাদুল হকের বাবা ও ভাই রাতে আমাকে ফোন দিলে বিষয়টি জানতে পারি। পরে সেখানে দ্রুত গিয়ে হাত বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি। এসময়ে তাকে নির্যাতনের কথা কেউ আমাকে বলেনি। ইমদাদুলের চুরির স্বীকারোক্তিতে ৪ হাজার টাকা প্রতিপক্ষকে দেয়া হয়েছে।

Manual4 Ad Code

পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ইউএনও সাহেবের মাধ্যমে বিষয়টি জেনে সরেজমিন উভয় পক্ষকে ডেকে শান্তনা দিয়েছি এবং দু’পক্ষকে নিয়ে সামাজিকভাবে বসে সমাধানের প্রস্তাব দিয়েছি। তাকে কেন মারা হয় সে বিষয়সহ দু’চারদিনের মধ্যেই সামাজিক বৈঠকে বসবো।

Manual1 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেয়ার সুযোগ নেই। নির্যাতিতের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। তবে আমরা খোঁজ নেয়ার পর চেয়ারম্যান সাহেব বলেছেন বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ ঘটনায় দু:খপ্রকাশ করে বলেন, বিষয়টি খুবই নিন্দনীয় ও অমানবিক। পতনঊষার ইউপি চেয়ারম্যানকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য বলেছি। না হলে নির্যাতিতদের থানায় অভিযোগ দেয়ার জন্য বলেছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!