খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা

  • মঙ্গলবার, ৫ মে, ২০২৬

Manual2 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন খাদ্যে ভেজাল প্রতিরোধে কেবল প্রশাসনিক অভিযান যথেষ্ট নয় এর পাশাপাশি মানুষের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। খাদ্যে ভেজাল মেশানো শুধু আইনগত অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ, যার জন্য দুনিয়া ও পরকালে শাস্তি ভোগ করতে হবে।

Manual6 Ad Code

সোমবার সকাল দুপুর সাড়ে ১২টায় সিলেটের ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, সরকার নিয়মিত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করছে। তবে দেখা যায়, জরিমানার পর কিছু অসাধু ব্যবসায়ী আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে। এ থেকে পরিত্রাণ পেতে হলে সমাজে নৈতিকতা ও ধর্মীয় অনুশাসনের চর্চা বাড়াতে হবে। যারা খাদ্যে ভেজাল মেশায় তারা মানুষের জীবন নিয়ে ব্যবসা করে।

Manual1 Ad Code

শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যুর বিষয়টি তারা বিবেচনায় নেয় না। অথচ এক সময় এর প্রভাব তাদের নিজের পরিবারেও পড়তে পারে।

পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়া জরুরি। একই সঙ্গে তিনি ওসমানীনগর-বিশ্বনাথ এলাকার শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদানের বিষয়টি মনিটরিং করা প্রয়োজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মঈনুল আহসানের সভাপতিত্বে এবং এমটি ইপিআই নিউটন ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হোসাইন, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম ভুঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, কামরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাজীব চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম তালুকদার, মেডিকেল অফিসার ডাক্তার আকিব হোসেন, ডাক্তার সাকিব আব্দুল্লাহ, নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, আনোয়ার হোসেন আনাসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!