ছাতকে রশিটান খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম মাস্টার্স ডিগ্রি অর্জণ আদিবাসীরা দেশের নাগরিক হলেও রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত মাধবপুর সড়কের ত্রিমুখী সংঘর্ষে ২ নিহত আত্রাইয়ে রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ : প্রতিবাদে মানববন্ধন  কুলাউড়ার মুরইছড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত কুলাউড়ার বেগমানপুর স: প্রা: বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্র্রজাল নিরসন: সভাপতি বিজন চন্দ্র দাশ! কুলাউড়ার দিলদারপুর চা-বাগানে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকদের গণবিক্ষোভ বড়লেখায় দুর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার -এমপি নাসির উদ্দিন বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ছাতকে রশিটান খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪

  • রবিবার, ১০ মে, ২০২৬

Manual5 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

Manual4 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউপির  হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত রশিটান খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের  এ  ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৪ জন লোক  আহত হয়েছেন। গুরুতর আহত ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।শনিবার রাত প্রায় ১০টার দিকে ব্যাটারি গল্লি ছাতক ও সবুজ বাংলা-১ লোহারগাঁও, জগন্নাথপুর দলের মধ্যকার খেলা শেষে এ সংঘর্ষের সূত্রপাত সৃ‌ষ্টি হয়।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলায় সবুজ বাংলা-১ দল বিজয়ী হওয়ার পর তাদের কয়েকজন খেলোয়াড় পরাজিত দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে উস্কানিমূলক ইঙ্গিত ও মন্তব্য করেন। এ নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।

Manual7 Ad Code

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আয়োজক কমিটির লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ব্যাটারি গল্লি দলের কিছু সমর্থক তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ক‌রে। এতে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়।

এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এব‌্যাপা‌রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!