কুলাউড়ায় সিলিকা বালুর কোয়ারির পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় সিলিকা বালুর কোয়ারির পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময়

  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৪ টি কোয়ারি থেকে অবাদে এবং অবৈধভাবে বিক্রি হয় সিলিকা বালু। অথচ এই চারটি বালু মহাল ইজারা দিলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব আয় করতে পারতো। অবশ্য এই ৪টি মহালের মধ্যে ২টিতে মামলা রয়েছে।

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সিলিকা বালুর কোয়ারির পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা ১২ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজলো নির্বাহী অফিসার সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভুমি) মো: আনিসুল ইসলাম, বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) সহকারী পরিচালক (ভূ-পদার্থ) মোঃ মাসুক-উন-নবী, কনসালটেন্ট মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম সুইট, হাজিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ, ভাটেরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলাম পাখি, ব্রাহ্মণবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম, নাজমুল বারি সোহেল প্রমুখ। সভায় তথ্যচিত্র প্রদর্শণ করেন প্রকল্পের কনসালটেন্ট ফাহিম উদ্দিন।

Manual2 Ad Code

সভায় জানানো হয়, মৌলভীবাজার জেলায় মোট ৫২টি সিলিকা বালুর কোয়ারি রয়েছে । কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে দেওছড়া, বোবাছড়া, ঘাগড়াছড়া ও বড়ছড়া কোয়ারি অন্যতম। কোয়ারিগুলো বন্ধ থাকায় রাতের আধারে বালু পাচার হচ্ছে। এতে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। সরকারি নীতিমালা ও পরিবেশগত প্রভাব বিবেচনা করে কোয়ারিগুলো ইজারা দিতে এলাকাবাসী একমত প্রকাশ করেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!