কুলাউড়ায় নিখোঁজের পর পাহাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় নিখোঁজের পর পাহাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

Manual5 Ad Code

এইবেলা ডেক্স,  কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিখোঁজের একদিন পর সালমান আহমদ নামক ১৮ বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ইউনিয়নের জগতপুর এলাকার একটি টিলার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সালমান ওই এলাকার মো: সাহাদ মিয়ার ছেলে।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত বুধবার (১৭ জুন) বেলা ২ টার দিকে ঘরের রান্নার জন্য জ্বালানী কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয় সালমান। কিন্তু রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভ্যাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন বৃহস্পতিবার সকালে সালমানের বড় ভাই রুহান মিয়া আবারও তাকে খুজতে গিয়ে ওই টিলায় লাশটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) গোলাম দস্তগীর, কুলাউড়ার থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান জানান, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। ছেলেটির মাথায় একটা আঘাতের চিহ্ন দেখা গেছে। আর তেমন কোন চিহ্ন দেখা যায় নি। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!