কুলাউড়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় বিদ্যুৎ বিভাগের লাইনম্যানের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় বিদ্যুৎ বিভাগের লাইনম্যানের মৃত্যু

  • সোমবার, ১৮ মে, ২০২৬

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: 

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৮ মে) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।

Manual6 Ad Code

এর আগে গত ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হন বিদ্যুৎ বিভাগের আরও দুই কর্মচারী হেলপার নানু মিয়া (৪০) ও গাড়িচালক কামরুল ইসলাম (৩০)।

জানা যায়, রাতে কাজ শেষে তিন কর্মচারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা এসে তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত হারুন আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা সিএনজিসহ চালককে আটক করে থানায় নিয়ে গেলেও পরে চালক পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা জানান, নিহতের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!