কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮২ পরিবারের মাঝে ছাগল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮২ পরিবারের মাঝে ছাগল বিতরণ

  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় আর্থ সামাজিক উন্নয়ন ও জীবনমান মানোন্নয়নের লক্ষ্যে ছাগল পালন প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮২ জন উপকারভোগীর মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।

Manual4 Ad Code

 প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। ছাগল পালন একটি লাভজনক খাত। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে এটি অনেক পরিবারের আয়ের অন্যতম উৎস হতে পারে। সরকারের এ ধরনের সহায়তা কাজে লাগিয়ে উপকারভোগীদের নিজেদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসতে হবে।

Manual2 Ad Code

নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল। উপস্থিত ছিলেন উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মিহির কান্তি ভট্টাচার্য্য, সাংবাদিক ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, শাহবান রশিদ চৌধুরী অনিসহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!