কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণে অংশগ্রহনমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণে অংশগ্রহনমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা

  • বুধবার, ২০ মে, ২০২৬
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

Manual6 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও সুপেয় জলের  মান উন্নত, মা ও শিশুর মৃত্যুহার কমানো এবং টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিভিএ কার্যক্রমের মাধ্যমে সরকারের সাথে যৌথভাবে মাঠপর্যায়ে কাজ  করার জন্য কুড়িগ্রাম সদরে ১৭ টি কমিউনিটি ক্লিনিক তালিকা প্রকাশ করেন।
১৯ মে অভিনন্দন কনভেনশন সেন্টারে সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এক অংশগ্রহনমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাসের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এপি’র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, সদরে সকল ইউপি চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ আরো অনেকেই।
এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাস বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা  অর্জনের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন তৃণমূল পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি উন্নয়ন গর্ভবতী ও নবজাতক সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। এসব কার্যক্রমে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!